
আওয়ামী লীগের সন্ত্রাসী চাঁদাবাজদের বিএনপি নিজেদের কাজে ব্যবহার করছে, চাঁদাবাজ আর সৈরাচার একাকার হয়ে যাচ্ছে বলে এমন মন্তব্য করেছন এনসিপির আহবায়ক ও বিরোধী দলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম এমপি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে শরীয়তপুর পৌরসভার অডিটোরিয়ামে শরীয়তপুর নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সারের ডিলার নিয়োগে দলীয়করণ, চাকরিতে নিয়োগ-বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে এ নাগরিক সমাবেশের আয়োজন করা হয়।
জেলা এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি। এতে বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জাতীয় শ্রমিক শক্তির সদস্যসচিব ঋজু মাহমুদ, শরীয়তপুর জেলা এনসিপির সদস্যসচিব সবুজ তালুকদারসহ স্থানীয় নেতারা।
নাহিদ ইসলাম আরও বলেন, নির্বাচনের পর বিএনপি সরকার পুনরায় বৈষম্য শুরু করেছে। চাঁদাবাজি, সিন্ডিকেট সবকিছু আওয়ামী লীগের মতো করে একইভাবে দেশ পরিচালনা করছে। এখন বিদেশে আওয়ামী লীগ ও দেশে বিএনপি এই দুই শক্তির কারণে বাংলাদেশের মানুষ তাদের অধিকার ফেরত পাচ্ছে না এবং বাংলাদেশে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়া সম্ভবণা দেখা দিয়েছিল তা নষ্ট হয়েছে।
এনসিপির উত্তরাঞ্চল মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, জুলাই আন্দোলনের পর বিএনপি যখন সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে নির্বাচিত হলো আমরা ভেবেছিলাম তারা বাংলাদেশের মানুষের সরকার হয়ে উঠবে। কিন্তু প্রত্যেক জায়গায় যখন নিয়োগ হয় যখন সারের ডিলার দেয়া হয় তখন দেখি বিএনপি বাংলাদেশের সরকার হতে পারেনি। বিএনপি বিএনপির মধ্যেই সীমাবদ্ধ থেকে গেছে। আজকে সারের ডিলারশিপ ব্যবসায়ী দেখা হয়না, অভিজ্ঞতা ও যোগ্যতা দেখা হয়না। এমপির ছেলে কিংবা তাদের আত্মীয়দের দেখা হয় বলে মন্তব্য করেন এনসিপির এই নেতা।
নিজস্ব প্রতিবেদক, শরিয়তপুর 



















