Lama ০৫:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় ১৯ তুলার গোডাউন ও ২ শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

সাভারের আশুলিয়ায় ১৯টি তুলার গোডাউন ও দুইটি শ্রমিক কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

শুক্রবার রাত পৌনে দশটার দিকে আশুলিয়ার জামগড়ার কাঠালতলা মৌড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকান্ডের ঘটনায় বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কে তীব্র যানজট আটকে পড়ায় যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি জিরাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

প্রত্যক্ষদর্শীরা জানান, তুলার গোডাউনে আগুন লাগার পর তা আশপাশে দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। এতে পাশের দুটি শ্রমিক কলোনিতে আগুন লেগে অন্তত ১৫টি বসতি রুমের ক্ষয়ক্ষতি হয়েছে।

জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাবুদ্দিন জানান, বাইপাইল থেকে জামগড়া পর্যন্ত তীব্র যানজটের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয়েছে। আগুন নিয়ন্ত্রণে পুরোদমে কাজ করছে ফায়ার সার্ভিস।

এই ঘটনায় এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ আসেনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মহালছড়িতে কাব স্কাউটের তাবু জলসা: আনন্দ-উচ্ছ্বাসে নেতৃত্ব ও শৃঙ্খলার শিক্ষা

Bandarban Tribune

আশুলিয়ায় ১৯ তুলার গোডাউন ও ২ শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

Update Time : ১২:৫৩:০১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬