Lama ০৪:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পানছড়িতে দারুল কুরআন নুরানী একাডেমির নতুন ক্যাম্পাস উদ্বোধন

খাগড়াছড়ির পানছড়িতে ধর্মীয় শিক্ষার প্রসার এবং ইসলামী মূল্যবোধসম্পন্ন আদর্শ মানুষ গড়ার প্রত্যয়ে দারুল কুরআন নুরানী একাডেমির নতুন ক্যাম্পাস উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত উপজেলার আদর্শ মুসলিম পাড়ায় একাডেমির নতুন ক্যাম্পাসে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে প্রতিষ্ঠানটি হাসপাতাল গেইট এলাকায় কার্যক্রম পরিচালনা করছিল। সেখান থেকে নতুন ক্যাম্পাসে স্থানান্তর উপলক্ষে এ আয়োজন করা হয়।

একাডেমির পরিচালক হাফেজ মাওলানা নুর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি উলামা ঐক্য পরিষদের উপদেষ্টা মুফতি ইমাম উদ্দিন কাসেমী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাব্বির মাহমুদ রশীদী।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল হোসেন, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান অলি, উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মুফতি সাইদ আহমেদ, মধ্যনগর জামে মসজিদের খতিব মুফতি মহিউদ্দিন, বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাসান শরীফ, দারুস সুন্নাহ মডেল মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা হুজাইফা খান এবং শিক্ষক মাওলানা আরিফসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে প্রায় ২০০ থেকে ২২০ জন অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, ইসলামী মূল্যবোধ ও যুগোপযোগী জ্ঞানের সমন্বয়ে শিক্ষার্থীদের সুশিক্ষিত, নৈতিকতাসম্পন্ন ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে তাঁরা সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে একাডেমির নতুন ক্যাম্পাসের উদ্বোধন উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে প্রতিষ্ঠানটির উন্নতি, শিক্ষার্থীদের সফলতা এবং সবার কল্যাণ কামনা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মহালছড়িতে কাব স্কাউটের তাবু জলসা: আনন্দ-উচ্ছ্বাসে নেতৃত্ব ও শৃঙ্খলার শিক্ষা

Bandarban Tribune

পানছড়িতে দারুল কুরআন নুরানী একাডেমির নতুন ক্যাম্পাস উদ্বোধন

Update Time : ১০:৩১:০৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬