
পার্বত্য বান্দরবানের লামায় ‘মিরিঞ্জা রয়েল রিসোর্ট’ এর ভূমি বিরোধ নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, মামলায় দু’পক্ষের ৪ জনকে হাজতে পাঠিয়েছেন আদালত
বান্দরবানের লামা উপজেলায় ‘মিরিঞ্জা রয়েল রিসোর্ট’-এর মালিকানা ও ভূমির স্বত্ব নিয়ে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনায় সম্প্রতি দফায় দফায় হামলা-পাল্টা হামলা এবং জবরদখলের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনার জেরে উভয় পক্ষ থানা আদালতে পৃথক মামলা দায়ের করার বিজ্ঞ আদালত দুই পক্ষের ৪ জনকে জেল হাজতে পাঠিয়েছেন।
স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, লামা উপজেলার মিরিঞ্জা পর্যটন এলাকার ২৯৩ নং ছাগল খাইয়া ও ২৮৪ নং ইয়াংছা মৌজা সীমানায় বিতর্কিত একটি ভূমিতে প্রতিষ্ঠিত ‘মিরিঞ্জা রয়েল রিসোর্ট’।
রিসোর্টের ভূমি মালিকানা দাবিকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। গত ২৪ ও ২৫ সেপ্টেম্বর পক্ষদ্বয় রিসোর্টটি দখল ও বেদখল মুক্ত করেত চায়লে সঙ্ঘাত হয়। এর ধারাবাহিকতায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং রিসোর্ট এলাকায় ব্যাপক ভাঙচুর ও দখলের চেষ্টা চালায়। লামা থানা পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে ঘটনা নিয়ন্ত্রে এনে উভয়কে রিসোর্ট এলাকায় প্রবেশে বারণ করেন।
সংঘর্ষ ও হামলার পর উভয় পক্ষই আইনের আশ্রয় গ্রহণ করেন। লামা থানায় এবং বান্দরবান ও লামা বিজ্ঞ আদালতে দুই পক্ষ পরস্পরকে অভিযুক্ত করে একাধিক পৃথক মামলা দায়ের করে।
গত ৫ অক্টোবর মামলায় আদালতে হাজির হলে রিসোর্টের মালিক দাবিদার এক পক্ষের নারীসহ তিনজনের জামিন না মঞ্জুর করে হাজতে পাঠানো হয়। এদের মধ্যে রাসেল চৌধুরী, সঞ্জিতা চাকমা ও। অপরদিকে ৬ অক্টোবর অপরপক্ষ রিসোর্টের শেয়ার হোল্ডার দাবিদার সুলতান আহমেদকেও বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে বান্দরবান জেলে প্রেরণ করেছেন।
এর আগে ওই ঘটনায় পাল্টাপাল্টি হামলায়, লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইছার হামিদ জানায়, “ভূমি বিরোধকে কেন্দ্র করে শান্তি-শৃঙ্খলা ভঙ্গের কোনো সুযোগ দেওয়া হবে না। রিসোর্ট কেন্দ্রিক সহিংসতার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে বিভিন্ন সময়ে মামলা রুজু করা হয়েছে। এলাকার সার্বিক পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে এবং পুলিশের নজরদারি আছে।
বর্তমানে ওই বিতর্কিত এলাকায় আতঙ্ক ও অনিশ্চয়তা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, দ্রুত উপযুক্ত আইনি ও প্রশাসনিক মধ্যস্থতা না হলে রিসোর্টটি কেন্দ্র করে যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।
নিজস্ব সংবাদদাতা: 



















