Lama ০৪:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে পিকআপ সিএনজি সংঘর্ষে নিহত-১: কলেজ শিক্ষকসহ আহত-৫

টেকনাফ কক্সবাজার সড়কে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে একযাত্রী নিহত হয়েছেন। এসময় কলেজ শিক্ষকসহ অপর পাঁচ যাত্রী আহত হয়েছেন বলে জানাগেছে। আহতদের মধ্যেও তিনজনের অবস্থা আশংকাজনক বলে জানাগেছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে কক্সবাজার টেকনাফ সড়কের কেরুনতলী চাকমারকুল সংলগ্ন সড়কে পিকআপ সিএনজি মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। এঘটনায় এক যাত্রী নিহত হয়েছেন। এছাড়া রঙ্গিখালী মাঈন উদ্দীন মেমোরিয়াল কলেজের আইসিটি বিভাগের প্রভাষক হেলাল উদ্দিনসহ অপর পাঁচ যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর বলে জানাগেছে।

উপস্থিত লোকজন আহতদের উদ্ধার করে পাশ্ববর্তী এনজিও হাসপাতালে নিয়ে গেলে দ্রুত উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রেফার করা হয়েছে বলে জানাগেছে।

প্রত্যক্ষদর্শী পালংখালী বাজারে ফিড ব্যবসায়ী আমান জানান, আমার সামনেই পিক-আপ সিএনজি সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে তিনি জানিয়েছেন। পালংখালী ষ্টেশনের প্রসিদ্ধ ব্যবসায়ী ও এনজিওকর্মী আবুল ফায়সাল মোঃ ফাহিম জানান, সম্প্রতি সময়ে টেকনাফ কক্সবাজার সড়কের ওই স্থানে সড়ক দুর্ঘটনা ঘটছে। তিনি দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপুর্ণ ওই স্থানে স্পীড ব্রেকার বা অন্যকিছু স্থাপনের দাবী জানিয়েছেন।

এদিকে হোয়াইক্যং হাইওয়ে পুলিশের ইনচার্জ মোঃ নুরুল আবসার জানান,সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন। অপর ৫জন যাত্রী আহত হয়েছেন বলে তিনি জানিয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে হাইওয়ে পুলিশের ওসি নিশ্চিত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মহালছড়িতে কাব স্কাউটের তাবু জলসা: আনন্দ-উচ্ছ্বাসে নেতৃত্ব ও শৃঙ্খলার শিক্ষা

Bandarban Tribune

টেকনাফে পিকআপ সিএনজি সংঘর্ষে নিহত-১: কলেজ শিক্ষকসহ আহত-৫

Update Time : ১০:১৬:৫২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬