Lama ০২:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকমুক্ত বাংলাদেশ গড়তে সামাজিক প্রতিরোধের আহ্বান সাচিং প্রুর

শিশু-কিশোর ও তরুণদের মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু, এমপি।

গতকাল রাতে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের জহুরুল হক ভিআইপি কনফারেন্স হলে ‘বিশ্ব শিশু দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সেভ দ্য ইয়ুথ ফোরাম ও সাকুরাজাকা জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল সেন্টার যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

মন্ত্রী বলেন, শিশু-কিশোর ও তরুণরাই দেশের মূল সম্পদ। একটি শিশুর প্রথম শিক্ষক তার মা। পারিবারিক শৃঙ্খলা ও ইতিবাচক অভ্যাস গড়ে তুলতে মায়েদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পরিবার ও সমাজে মায়েদের যথাযথ সম্মান দিতে হবে।

নিজের শৈশবের স্মৃতিচারণ করে তিনি বলেন, খেলাধুলাই তাকে মাদকসহ বিভিন্ন অপসংস্কৃতি ও খারাপ কাজ থেকে দূরে রেখেছিল। বর্তমানে তরুণদের একটি অংশ মাদকের দিকে ঝুঁকে পড়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি খেলাধুলাকে শিশু-কিশোরদের সুরক্ষার অন্যতম হাতিয়ার হিসেবে উল্লেখ করেন।

সাচিং প্রু বলেন, কক্সবাজার ও বান্দরবানসহ সীমান্তবর্তী কিছু এলাকায় মাদকের কারণে তরুণ সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের মাদক থেকে ফিরিয়ে আনতে সামাজিক উদ্যোগের পাশাপাশি কঠোর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে ব্যাপক প্রচার চালাতে হবে। ইতোমধ্যে যারা মাদকে আসক্ত হয়েছে, তাদেরও সামাজিক সহযোগিতা ও পুনর্বাসনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে।

তিনি আরও বলেন, শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। একটি মাদকমুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিশুদের জন্য সুস্থ পরিবেশ নিশ্চিত করা জরুরি।

সভায় জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, জাতীয় সংসদ সদস্য সেলিনা সুলতানা নিশীতা এবং রূপগঞ্জ ইউথ ফ্রন্টের সভাপতি ও যুব সংগঠক নুরন্নবী ভূঁইয়াসহ সংশ্লিষ্টরা।

অনুষ্ঠান পরিচালনা করেন সেভ দ্য ইয়ুথ ফোরামের চেয়ারম্যান ও বাংলাদেশ শিশু সংগঠন ফেডারেশনের সহ-সভাপতি হাজী লায়ন এ সরকার বাবু।

শিশু কল্যাণে এ ধরনের গঠনমূলক আয়োজন নিয়মিত অব্যাহত রাখার জন্য আয়োজকদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে আপিল

Bandarban Tribune

মাদকমুক্ত বাংলাদেশ গড়তে সামাজিক প্রতিরোধের আহ্বান সাচিং প্রুর

Update Time : ১২:৫৪:২৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬