Lama ০৬:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পুতিন জিনপিং ট্রাম্পের বৈঠক

বিশ্ব রাজনীতির তিন প্রভাবশালী নেতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রথম আনুষ্ঠানিক ত্রিপক্ষীয় বৈঠক থেকে চার দফা যৌথ ঘোষণা এসেছে। এতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি কমানো, জাতিসংঘের সংস্কার এবং জ্বালানি সরবরাহ বাড়ানোর বিষয়ে একমত হয়েছেন তাঁরা। তবে ইউক্রেন যুদ্ধ বন্ধ কিংবা ইরান সংঘাত নিরসনে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত আসেনি। ফলে ঐতিহাসিক এই বৈঠকের পরও আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর সমাধান অধরা রয়ে গেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে প্রায় ৯০ মিনিট ধরে বৈঠক করেন তিন নেতা। বৈঠকের শুরুতে ট্রাম্প একে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বর্ণনা করে বলেন, ‘আমরা সত্যিই ইতিহাস তৈরি করছি।’ পরে রুদ্ধদ্বার আলোচনায় আন্তর্জাতিক নিরাপত্তা, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ, জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়গুলো উঠে আসে।

বৈঠকের চার দফা ঘোষণা

বৈঠক শেষে প্রকাশিত যৌথ ঘোষণায় চারটি বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথমত, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় জাতিসংঘকে আরও কার্যকর করতে সংস্থাটির সংস্কারে কাজ করার কথা বলেছেন তিন নেতা। দ্বিতীয়ত, বিশ্বব্যাপী জ্বালানির স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করতে পরিশোধিত জ্বালানি পণ্যের উৎপাদন ও সরবরাহ বাড়ানোর অঙ্গীকার করেছেন তাঁরা।

তৃতীয়ত, আন্তর্জাতিক অপরাধ আদালতসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর এখতিয়ার ও রাষ্ট্রীয় সার্বভৌমত্বের বিষয়টি গুরুত্ব পেয়েছে। চতুর্থত, পারমাণবিক যুদ্ধের ভয়াবহ ঝুঁকি এড়াতে সংলাপ অব্যাহত রাখা এবং পারমাণবিক অস্ত্রের বিস্তার ও ব্যবহারের ঝুঁকি কমানোর বিষয়ে সম্মত হয়েছেন তিন নেতা।

পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে আলোচনা

বৈঠকের অন্যতম প্রধান আলোচ্য বিষয় ছিল পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানো এবং এসব অস্ত্র ব্যবহারের ঝুঁকি হ্রাস করা। ট্রাম্প বলেন, বিশ্বের তিন বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের এ বিষয়ে বিশেষ দায়িত্ব রয়েছে।

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের সর্বশেষ চুক্তি নিউ স্টার্টের মেয়াদ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। নতুন কোনো অস্ত্র নিয়ন্ত্রণ কাঠামোয় চীনকেও যুক্ত করতে আগ্রহী ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তুলনায় চীনের পারমাণবিক অস্ত্রের মজুত কম হওয়ায় এ বিষয়ে বেইজিংয়ের অবস্থান ভিন্ন।

শি জিনপিং পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ ও সম্পূর্ণ ধ্বংস করার আহ্বান জানিয়েছেন। তবে বৈঠকে অস্ত্রের সংখ্যা কমানো কিংবা নতুন কোনো চুক্তির বিষয়ে নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা হয়নি।

ইউক্রেন যুদ্ধ ও ইরান প্রসঙ্গ

বৈঠকে ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়েও আলোচনা হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সংঘাত নিরসনে তিন দেশের অভিন্ন স্বার্থের কথা তুলে ধরেন। ট্রাম্পও যুদ্ধের অবসান ও আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

তবে যৌথ ঘোষণায় ইউক্রেন যুদ্ধের কোনো উল্লেখ নেই। যুদ্ধবিরতি, শান্তিচুক্তি কিংবা সংঘাত বন্ধের নতুন কোনো রূপরেখাও ঘোষণা করা হয়নি। ইউক্রেনের কোনো প্রতিনিধি এ বৈঠকে উপস্থিত ছিলেন না।

ইরান ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিও আলোচনার প্রেক্ষাপটে ছিল। তবে এসব বিষয়ে তিন দেশের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট যৌথ সিদ্ধান্তের কথা জানানো হয়নি।

শান্তিপূর্ণ সম্পর্কের আহ্বান শি ও পুতিনের

শি জিনপিং বলেন, বড় শক্তিগুলোর মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় থাকলে বিশ্বে স্থিতিশীলতা আসে। অন্যদিকে তাদের মধ্যে বিরোধ ও সংঘাত তৈরি হলে বিশ্বজুড়ে অস্থিরতা ছড়িয়ে পড়ে। তিনি পারস্পরিক শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থান, পারস্পরিক লাভজনক সহযোগিতা এবং আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ওপর গুরুত্ব দেন।

অন্যদিকে পুতিন বলেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় তিন দেশের যৌথ দায়িত্ব রয়েছে। গঠনমূলক সহযোগিতার মাধ্যমে বিশ্বস্থিতিশীলতা জোরদার করা সম্ভব। তিনি বৈশ্বিক ও আঞ্চলিক অর্থনৈতিক সম্পর্ক, খাদ্যনিরাপত্তা এবং জ্বালানি নিরাপত্তা নিয়েও আলোচনার প্রস্তাব দেন। নিরাপত্তা ও সহযোগিতার বিষয়ে অভিন্ন অবস্থান তুলে ধরেছেন।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), ইয়োনহাপ নিউজ এজেন্সি, রয়টার্স ও সিনহুয়া।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

পুতিন জিনপিং ট্রাম্পের বৈঠক

Bandarban Tribune

পুতিন জিনপিং ট্রাম্পের বৈঠক

Update Time : ০৯:০৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬