
রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়িতে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার ১৬ নভেম্বর সকাল ১১ ঘটিকায় এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন বটতলী স্পোর্টিং ক্লাব।

বটতলী স্পোর্টিং ক্লাব কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বটতলী স্পোর্টিং ক্লাবের সভাপতি মো. নুর উদ্দীন রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাচালং সরকারি ডিগ্রি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল হোসেন মীর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, উপজেলা বিএনপির সহ সভাপতি আবসার উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সহ কৃতি শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় বক্তৃতারা বলেন, আমরা যেন শুধু পাশের জন্য বা চাকরির জন্য পড়ুয়া না হয়ে, সত্যিকারের জ্ঞান অর্জন করি। আসুন, আমরা এমন এক শিক্ষার আলো জ্বেলে রাখি যা কুসংস্কার, অজ্ঞতা ও অন্ধকারকে দূর করে একটি সুন্দর ভবিষ্যৎ তৈরি করবে।
মোঃ মহিউদ্দিন বাঘাইছড়ি প্রতিনিধি: 



















