Lama ০৬:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দীঘিনালায় নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে আই-ওয়াশ প্রকল্পের সভা

খাগড়াছড়ির দীঘিনালায় নিরাপদ পানি, উন্নত স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আই-ওয়াশ (I-WASH) প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) তৃণমূল উন্নয়ন সংস্থার (TUS) আয়োজনে, হেলভেটাস বাংলাদেশের কারিগরি সহযোগিতায় এবং charity: water-এর সহায়তায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম। এ সময় হেলভেটাস বাংলাদেশের আই-ওয়াশ প্রকল্প সমন্বয়কারী মো. নাসির উদ্দীন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. মাসুদুর রহমান, বাবুছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গগণ বিকাশ চাকমা, দীঘিনালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, কবাখালী ইউনিয়নের চেয়ারম্যান জ্ঞান চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় প্রকল্পের কার্যক্রম, অগ্রগতি, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন মো. নাসির উদ্দীন। এ সময় নিরাপদ পানি সরবরাহ, স্যানিটেশন, স্বাস্থ্যবিধি প্রচার এবং বিদ্যালয়ে উন্নত WASH সুবিধা নিশ্চিত করার বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. মাসুদুর রহমান প্রকল্পের আওতায় বাস্তবায়িত আয়রন রিমুভাল প্ল্যান্ট, ডিপ বোরহোলভিত্তিক পানি সরবরাহ নেটওয়ার্ক ও সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের প্রশংসা করেন। তিনি এসব উদ্যোগ দুর্গম এলাকার মানুষের নিরাপদ পানি প্রাপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন।

সভা শেষে তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমা উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান এবং প্রকল্পের কার্যক্রম টেকসই করতে সবার সহযোগিতা কামনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

পুতিন জিনপিং ট্রাম্পের বৈঠক

Bandarban Tribune

দীঘিনালায় নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে আই-ওয়াশ প্রকল্পের সভা

Update Time : ০৬:৫৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬