Lama ০৬:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মিরসরাইয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবির টইল

দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনমনে নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতে চট্টগ্রামের মিরসরাইয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টহল দিয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলামের নির্দেশনায় এ টহল পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীরুল কাদের। এ সময় বিজিবির সদস্যরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় টহল দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় মিরসরাইয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

পুতিন জিনপিং ট্রাম্পের বৈঠক

Bandarban Tribune

মিরসরাইয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবির টইল

Update Time : ০৬:৩৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬