Lama ১২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডুয়েটে ভাষা কেন্দ্র উদ্বোধন, চীনা ভাষায় সেমিনার

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) সেন্টার ফর গ্লোবাল ল্যাঙ্গুয়েজেস এবং অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) উদ্বোধনের পর ক্যাম্পাসে চীনা ভাষার গুরুত্ব ও সম্ভাবনা নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

বুধবার (১৮ নভেম্বর) উদ্বোধনের পর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) ব্যবস্থাপনায় শহিদ আবু সাঈদ প্রশাসনিক ভবনের সেমিনার কক্ষে ‘চাইনিজ ল্যাঙ্গুয়েজ ফর গ্লোবাল কম্যুনিকেশন সিগনিফিক্যান্স অ্যান্ড অপরচুনিটিজ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী রুমা। বৈশ্বিক যোগাযোগে চীনা ভাষার গুরুত্ব এবং এ ভাষা জানার মাধ্যমে সৃষ্ট সুযোগ নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়াং হুই। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে আরও উপস্থিত ছিলেন অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ফোকাল পয়েন্ট অধ্যাপক ড. আবদুর রহমান ফরহাদ এবং ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. শফিউল আজম। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন সেন্টার ফর গ্লোবাল ল্যাঙ্গুয়েজেসের কারিকুলাম ডেভেলপমেন্ট কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোছা. নাসরিন আখতার।

ডুয়েটের পাবলিকেশন কাম ইনফরমেশন অফিসার মো. রায়হান হোসেন জানান, বৈশ্বিক কর্মবাজারে শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানো এবং উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণের লক্ষ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ল্যাঙ্গুয়েজ সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে ইউজিসি। এ উদ্যোগের ধারাবাহিকতায় ডুয়েটে নতুন একটি কেন্দ্র ও একটি দপ্তর চালু করা হয়েছে। সেন্টার ফর গ্লোবাল ল্যাঙ্গুনিকেশন/ল্যাঙ্গুয়েজেস শিক্ষার্থীদের জন্য ধাপে ধাপে চীনা, জাপানি, ফ্রেঞ্চ, জার্মান ও আরবিসহ বিভিন্ন বিদেশি ভাষা শেখার সুযোগ তৈরি করবে। কেন্দ্রটির লক্ষ্য আন্তর্জাতিক পরিসরে শিক্ষার্থীদের যোগাযোগের দক্ষতা বাড়ানো এবং উচ্চশিক্ষা ও বৈশ্বিক কর্মসংস্থানের জন্য তাদের প্রস্তুত করা। অন্যদিকে অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিদেশি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা ও সহযোগিতা স্থাপনে কাজ করবে; পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা, স্কলারশিপ ও ফেলোশিপের তথ্য সরবরাহ এবং বিদেশি শিক্ষার্থীদের সহায়তার সমন্বয়কারী দপ্তর হিসেবে দায়িত্ব পালন করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ডুয়েটে ভাষা কেন্দ্র উদ্বোধন, চীনা ভাষায় সেমিনার

Bandarban Tribune

ডুয়েটে ভাষা কেন্দ্র উদ্বোধন, চীনা ভাষায় সেমিনার

Update Time : ১১:৩৮:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬