Lama ০৯:১৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব পর্যটক দিবস উপলক্ষে সাজেকে বর্ণিল আয়োজন

‘বিশ্ব পর্যটন দিবস’ উপলক্ষে রবিবার ২৭ সেপ্টেম্বর দেশের অন্যতম প্রধান পর্যটক নগরী ও ‘মেঘের রাজ্য’ খ্যাত রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে দিনব্যাপী নানা বর্ণাঢ্য আয়োজন।

পর্যটন শিল্পের বিকাশ ও পরিবেশগত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘কটেজ অ্যান্ড রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন অব সাজেক’-এর উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন ইতিবাচক ও বৈচিত্র্যময় কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

জানা গেছে, উদযাপনের অংশ হিসেবে আজ সকালে রাঙ্গামাটি জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে সাজেক ভ্যালি পর্যন্ত এক বর্ণাঢ্য ‘রোড শো’ বা শোভাযাত্রার আয়োজন করা হয়। এছাড়া পাহাড়ের প্রকৃতি ও সৌন্দর্য রক্ষায় সাজেকের পর্যটন এলাকায় পরিচালিত হচ্ছে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান এবং সবুজায়নের জন্য আয়োজন করা হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচির।

দিবসটির অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে রয়েছে পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীসমূহের ঐতিহ্যবাহী কৃষ্টি ও সংস্কৃতি প্রদর্শন। স্থানীয় লুসাই, ত্রিপুরা এবং চাকমা জনগোষ্ঠীর যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে ‘ট্রেডিশনাল ফুড কোর্ট’। যেখানে আগত পর্যটক ও অতিথিদের জন্য পাহাড়ের বিলুপ্তপ্রায় ও ঐতিহ্যবাহী হরেক রকমের সুস্বাদু পাহাড়ি খাবারের বাহারী আয়োজন রাখা হয়েছে।

আজকের এই সার্বিক আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু। তিনি ‘কটেজ অ্যান্ড রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন অব সাজেক’ আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে বক্তব্য রাখবেন এবং পর্যটন দিবসের বিভিন্ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ও পর্যবেক্ষণ করবেন।

এসময় রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য ও কটেজ অ্যান্ড রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন অব সাজেক এর সভাপতি সুপর্ন দেব বর্মন এর সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘাইহাট সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তারেকুল ইমরান পিএসসি। রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য এডভোকেট মামুনুর রশীদ, জেলা পরিষদের সদস্য শ্বাশত চাকামা।

সাজেক কটেজ অ্যান্ড রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের নেতৃস্থানীয় প্রতিনিধিরা জানান, পর্যটন দিবসকে কেন্দ্র করে পর্যটকদের বরণ করে নেওয়ার পাশাপাশি পরিবেশবান্ধব ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলাই তাদের মূল উদ্দেশ্য। প্রকৃতির কোল ঘেঁষে পাহাড়ের সংস্কৃতি, ঐতিহ্য ও আতিথেয়তাকে বৈশ্বিক দরবারে তুলে ধরতেই স্থানীয় বিভিন্ন নৃগোষ্ঠীকে সঙ্গে নিয়ে এই যৌথ উদ্যোগ নেওয়া হয়েছে।

পর্যটন দিবস উপলক্ষ্যে পাহাড়ি পাহাড়ি রোদ-মেঘের খেলায় সাজেকজুড়ে এখন আনন্দ মুখর পরিবেশ বিরাজ করছে। জেলা পরিষদের চেয়ারম্যানের এই আগমন ও বর্ণিল কর্মসূচিগুলো অঞ্চলের পর্যটন খাতে নতুন গতি আনবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

টেকনাফে অস্ত্র-গোলাবারুদ-বিস্ফোরকসহ তিন রোহিঙ্গা আটক

Bandarban Tribune

বিশ্ব পর্যটক দিবস উপলক্ষে সাজেকে বর্ণিল আয়োজন

Update Time : ০৭:২৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬