Lama ১২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
'বীর বাহাদুর কনফারেন্স হল”-এর নাম পরিবর্তন করে “আলহাজ্ব আলী মিয়া কনফারেন্স হল করার দাবি

লামা সরকারী মাতামুহুরি কলেজ প্রতিষ্ঠাতার অবদানকে স্মরণে রাখতে কনফারেন্স রুমের নাম পরিবর্তনের দাবি, কলেজ ছাত্রদলের

লামা সরকারি মাতামুহুরি কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আলী মিয়া-এর স্মৃতি ও অবদানকে যথাযথ মর্যাদায় স্মরণ করার লক্ষ্যে কলেজের বর্তমান “বীর বাহাদুর কনফারেন্স হল”-এর নাম পরিবর্তন করে “আলহাজ্ব আলী মিয়া কনফারেন্স হল” নামকরণের দাবি জানানো হয়েছে।

এ দাবিতে সরকারি মাতামুহুরি কলেজের অধ্যক্ষ বরাবর একটি আবেদন জমা দিয়েছে সরকারি মাতামুহুরি কলেজ ছাত্রদল, লামা।

আবেদনে বলা হয়, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতার অবদান শুধু প্রতিষ্ঠাকালীন সময়ের মধ্যেই সীমাবদ্ধ নয়; তাঁর উদ্যোগ, ত্যাগ ও অবদান প্রতিষ্ঠানটির ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তাই প্রতিষ্ঠাতার স্মৃতি সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে তাঁর অবদান তুলে ধরা প্রতিষ্ঠান পরিবারের নৈতিক দায়িত্ব।

আমরা বিশ্বাস করি, প্রতিষ্ঠাতার অবদানকে যথাযথ মর্যাদায় স্মরণ করা হলে শিক্ষার্থীদের মধ্যে প্রতিষ্ঠানটির ইতিহাস, ঐতিহ্য ও মূল্যবোধ সম্পর্কে আরও গভীর সচেতনতা তৈরি হবে।

আশা করি, সরকারি মাতামুহুরি কলেজ কর্তৃপক্ষ বিষয়টি সদয় বিবেচনা করে প্রতিষ্ঠাতার নামে কনফারেন্স হলের নামকরণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ডুয়েটে ভাষা কেন্দ্র উদ্বোধন, চীনা ভাষায় সেমিনার

Bandarban Tribune

'বীর বাহাদুর কনফারেন্স হল”-এর নাম পরিবর্তন করে “আলহাজ্ব আলী মিয়া কনফারেন্স হল করার দাবি

লামা সরকারী মাতামুহুরি কলেজ প্রতিষ্ঠাতার অবদানকে স্মরণে রাখতে কনফারেন্স রুমের নাম পরিবর্তনের দাবি, কলেজ ছাত্রদলের

Update Time : ০৬:৪৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬