Lama ০১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ২০ জনকে পশু-পাখি পালনের প্রশিক্ষণ ও সহায়তা

পাহাড়ি জনপদে আর্থসামাজিক উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে খাগড়াছড়ির পানছড়িতে ২০ জন স্থানীয় বাসিন্দাকে গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনবিষয়ক প্রশিক্ষণ ও সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

বুধবার ১৮ নভেম্বর ২০২৬ বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে এবং খাগড়াছড়ি জোনের বাস্তবায়নে পানছড়ি সাবজোনের আওতায় দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের পশু-পাখি পালন, রোগ প্রতিরোধ, টিকা প্রয়োগ, সঠিক পরিচর্যা এবং লাভজনক খামার পরিচালনার বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে প্রশিক্ষণার্থীদের একটি সফল খামার পরিদর্শন করানো হয়। সেখানে হাঁস-মুরগির রোগ প্রতিরোধে টিকা প্রয়োগের পদ্ধতি এবং গবাদিপশু ও গৃহপালিত পাখির যত্ন ও ব্যবস্থাপনা সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া হয়।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টিতে প্রত্যেককে দুটি করে ছাগল, ২০টি করে মোরগ, গবাদিপশু ও গৃহপালিত পাখির প্রয়োজনীয় ওষুধ এবং নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

এ সময় প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেন পানছড়ি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কবির আহম্মদ। পরে পানছড়ি সাবজোনের ক্যাপ্টেন তাইয়েব বিন মসলেম প্রশিক্ষণার্থীদের হাতে সহায়তা সামগ্রী তুলে দেন।

স্থানীয়দের মতে, দুর্গম পাহাড়ি এলাকার মানুষের কর্মসংস্থান সৃষ্টি, আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণের পাশাপাশি পশু-পাখি ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহের ফলে উপকারভোগীরা নিজেদের উদ্যোগে খামার গড়ে তুলে ভবিষ্যতে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন।

পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে জনকল্যাণমূলক কার্যক্রমের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেনাবাহিনীর এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

প্রথমবারের মতো একসঙ্গে ট্রাম্প-পুতিন-জিনপিং   

Bandarban Tribune

পানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ২০ জনকে পশু-পাখি পালনের প্রশিক্ষণ ও সহায়তা

Update Time : ১০:৩৬:৩১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬