
ফসলের নিবিড়তা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মাটির উর্বরতা শক্তি ধীরে ধীরে কমে যাচ্ছে। মাটির উর্বরতা শক্তি সংরক্ষণ করে অধিক ফলনের জন্য ডিএপি সারসহ অন্যান্য রাসায়নিক সার সুষম মাত্রায় ব্যবহার করুন। ডিএপি ও এমওপি সার ব্যবহার করলে দানা পুষ্ট হয়, ফসলের রোগ-বালাই প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, খরা ও শীত সহনশীলতা বাড়ে, ফসলের গুণগতমান ও সংরক্ষণ ক্ষমতা বাড়ে এবং ফলন বেশি পাওয়া যায়।
ডিএপি একটি বিশেষ গুণগতমান সম্পন্ন সার। ডিএপি সারে ইউরিয়া ও টিএসপি দুটি সারের গুণাগুণ বিদ্যমান।
ডিএপি ব্যবহার করলে টিএসপি ব্যবহার করার প্রয়োজন হয় না।
প্রতি বস্তা (৫০কেজি) ডিএপি সারে ২০ কেজি ইউরিয়া পাওয়া যায়।
টিএসপি এর পরিবর্তে ডিএপি ব্যবহার করলে প্রতি বস্তায় (৫০কেজি) ইউরিয়া বাবদ ভালো টাকা সাশ্রয় হয়।
ডিএপি সার খুব তাড়াতাড়ি পানিতে গলে। ফলে দ্রুতবর্ধনশীল এবং স্বল্প মেয়াদের ফসল যেমন- আলু, শাকসবজি, গম, সরিষা ইত্যাদি আবাদে খুবই উপযোগী।
আলু আবাদে পরিমিত হারে পটাশ সার ব্যবহার করা হলে আলুর আকৃতি, মান ও সংরক্ষণগুণ বৃদ্ধি পায়। এছাড়া আলুর রোগবালাই প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং বাজার মূল্য ভালো পাওয়া যায়।
রবি মৌসুমে বিভিন্ন ফসল উৎপাদনে ডিএপি সহ অন্যান্য রাসায়নিক সার সুষম মাত্রায় ব্যবহার করে অধিক ফসল উৎপাদন করুন এবং আর্থিকভাবে লাভবান হোন।
মাটির সংজ্ঞা ও মাটির বৈশিষ্ট্ সম্পর্কে জানাযাক :
মাটির সংজ্ঞাঃ মৃৎবিজ্ঞানীগণ মাটির নানারূপ সংজ্ঞা দিয়েছেন, যেমন;
(১) ভূ-পৃষ্ঠের নরম আবরনের নাম মৃত্তিকা
(২) উদ্ভিদ জন্মানোর উপযোগী খনিজ, জীব ও জৈব সমন্বয়ে গতিশীল প্রাকৃতিক বস্তুকে মৃত্তিকা বলে।
(৩) সময়ের ব্যবধানে জলবায়ূ ও জৈব পদার্থের সমন্বিত প্রভাবে রূপান্তরিত উৎস শিলা সৃষ্ট গাছ জন্মানোর উপযোগী ভূ-পৃষ্ঠের প্রাকৃতিক বস্তর সমষ্টিকে মৃত্তিকা বলে।
(৪) পৃথিবীর উপরিভাগের যে নরম স্তরে গাছপালা মূল স্থাপন করে রস শোষণ করে জন্মায় ও বৃদ্ধি পায় তাকে মাটি বলে।
(৫) মাটি হচ্ছে কঠিন পদার্থের ছোট ছোট টুকরা, পানি ও বায়ুর সমন্বয়ে গঠিত যৌগিক পদার্থ
(৬) পৃথিবীর শক্ত আবণের সবচেয়ে উপরের স্তরকে মাটি বলে।
মাটির বৈশিষ্ট (Soil properties)
মাটিতে বিদ্যমান কঠিন, তরল বা বায়বীয় পদার্থ যৌথভাবে একটি বিশেষ প্রকৃতি উৎপন্ন করে। মাটির এই প্রকৃতি প্রকাশের জন্য মাটির সকল বৈশিষ্ট্যকে নিম্নরূপ ৩টি শ্রেণীতে বর্ণনা করা হয়। যেমন-
ক) মাটির ভৌত বৈশিষ্ট্য
খ) মাটির রাসানিক বৈশিষ্ট্য
গ) মাটির জৈবিক বৈশিষ্ট্য
জমি চাষাবাদ, ফসল উৎপাদন ও মৃত্তিকা উর্বরতা ব্যবস্থাপনায় মাটির ভৌত রাসায়নিক ও জৈবিক ধর্মের প্রভাব খুব তাৎপর্যপূর্ণ। মৃত্তিকা বৈশিষ্ট্য প্রভাবিত কতগুলো কৃষিতাত্তিক প্রক্রিয়া নিচে উল্লেখ করা হলো।
১। বীজের অঙ্কুরোদ্গম
২। তাপমাত্রা ও বায়ুচলাচল
৩। পানি চলাচল ও ভুমি ক্ষয়
৪। উদ্ভিদ শিকড়ের বিসতৃতি ও প্রতিষ্ঠা
৫। অণুজৈবিক পরিবেশ নিয়ন্ত্রণ
৬। উদ্ভিদ ধারণ ও পুষ্টি সরবরাহ
এর পর থাকছে সার নিয়ে বিস্তারিত।
বান্দরবান ট্রিবিউন ডেস্ক: 



















