Lama ০৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাততলা বস্তির ক্ষতিগ্রস্তদের পাশে ডিএনসিসি প্রশাসক, খাদ্য, চিকিৎসা ও পুনর্বাসনের ঘোষণা

রাজধানীর মহাখালীর সাততলা বস্তির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য তাৎক্ষণিক খাদ্য, চিকিৎসা ও পুনর্বাসনের ঘোষণা দেন।

এর আগে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বস্তির একটি অংশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয় সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি নির্দেশনায় ডিএনসিসি প্রশাসক ঘটনাস্থলে ছুটে যান। পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাঁদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশাসক জানান, অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি বৈদ্যুতিক শর্টসার্কিট নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

প্রশাসনের পক্ষ থেকে নেওয়া তাৎক্ষণিক পদক্ষেপের বিষয়ে জানানো হয়, প্রধানমন্ত্রীর একান্ত সচিব (ঢাকা-১৭ আসনের উন্নয়ন ও জনসেবা কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত) প্রকৌশলী আব্দুর রহমান সানি ঘটনাস্থলে পৌঁছে আহতদের চিকিৎসার জন্য মেডিকেল ক্যাম্প স্থাপন করেছেন। এ ছাড়া ক্ষতিগ্রস্তদের জন্য বুধবার দুপুর ও রাত এবং বৃহস্পতিবার সকাল, দুপুর ও রাতের খাবারের ব্যবস্থা করা হয়েছে।

ডিএনসিসির পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বুধবার বিকেল ৩টায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে তাৎক্ষণিক অর্থসহায়তা প্রদান করা হয়।

ডিএনসিসি প্রশাসক জানান, ধ্বংসস্তূপ পরিষ্কার করার পরপরই সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি দ্রুত পুনর্নির্মাণ করে দেওয়া হবে। তিনি স্পষ্ট নির্দেশনা দিয়ে বলেন, যেহেতু সরকার ঘর নির্মাণ করে দেবে, তাই ভূমির মালিকরা আগামী দুই মাস ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছ থেকে কোনো ভাড়া নিতে পারবেন না এবং আগামী এক বছরের আগে তাঁদের উচ্ছেদ বা অন্যত্র চলে যাওয়ার কোনো নোটিশ দিতে পারবেন না। পুরো পুনর্বাসন ও সহায়তা কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতে একটি বিশেষ মনিটরিং সেল ও কমিটি গঠন করা হচ্ছে।

মো. শফিকুল ইসলাম খান মিল্টন আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কেবল নিজ নির্বাচনী এলাকাতেই নন, সারা দেশেই অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে বাসস্থান নির্মাণ করে দিচ্ছেন। সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নৈতিক দায়িত্ববোধ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য দ্রুত একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

সাততলা বস্তির ক্ষতিগ্রস্তদের পাশে ডিএনসিসি প্রশাসক, খাদ্য, চিকিৎসা ও পুনর্বাসনের ঘোষণা

Bandarban Tribune

সাততলা বস্তির ক্ষতিগ্রস্তদের পাশে ডিএনসিসি প্রশাসক, খাদ্য, চিকিৎসা ও পুনর্বাসনের ঘোষণা

Update Time : ০৬:৫২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬