Lama ১২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রেক্ষিত রুপসিপাড়া:

উপ-সহকারী কৃষি কর্মকর্তার অফিসটি এখন ভুতুরে বাড়ি

চোখ কচলে তাকাতে হবে না। ভুল কিছু দেখছেননা। (সাবেক মহকুমা) লামা উপজেলার রুপসিপাড়া উপ-সহকারী কৃষি কর্মকর্তার অফিস ভবনের ছবি দেখানো হয়েছে!

১৯৮০ সালের দিকে বিভিন্ন সময়ে বাসিন্দারা দাবি করতেন পাহাড়ে-জঙ্গলে নাকি ভূতের উপদ্রব আছে। ভূতদের নিয়ে ‘জনপ্রিয়’ ভূতের অনেক গল্পও ছোটবেলায় শুনেছি।

অনেকেই নানান অবয়বে অশরীরী দেখার গল্প আছে। বিভিন্ন পাহাড়ের বাঁকে, তিন রাস্তা কিংবা বটগাছ-তালগাছে ভূত দেখার দাবি করতেন! আমি ব্যাক্তিগতভাবে ভূত বা প্রেতাত্ত্বা বিশ্বাস করিনা। তারপরও কেউ যদি রাতে ভূতের ভয়ানক কোন কল্প কাহিনী বলে, আমি মহাবীর দুর্বল সেন বনে যায়।

যাকগে এসব প্রসঙ্গ। আজকে যে কারনে ভূত গল্পের অবতারনা  হলো তাই লিখে যায়। বহু বছর আগে কৃষি বিভাগের অধিনে রুপসিপাড়া বাজারের প্রাণ কেন্দ্রে নির্মিত হয়েছিল এই সেমিপাকা অবকাঠামো।

পরবর্তীতে এটি উপ-সহকারী কৃষি কর্মকর্তার কার্যালয় বলে সাইন বোর্ড ঝুলিয়ে দেয়া হয়। স্থানীয় কোন কৃষক জানেননা, এই অফিসে কখন কোন কর্মকর্তা বসেন !ভবনটির গায়ে বড় বড় গাছ জন্মেছে। দেয়ালে বিপদজনক ফাটল। ছালের উপরে ও তিনদিক ঘিরে রেখেছে বট গাছ।

কতিথ আছে গাছে এবং ভবনে ভূতের বসতি রয়েছে! এ কারনে ভবনটি ব্যাবহার করছেনা কর্তৃপক্ষের কেউ। তবে সাপ, ভূতের ভয়কে জয় করে সেখানে একজন প্রান্তিক শ্রেণির ব্যাবসায়ী আলু, ডিম রেখে বেচা-বিক্রি করতে দেখা যায়।

সম্প্রতি রুপসিপাড়া বাজারে এতিমখানা দেখতে গিয়ে, এই ভূত গল্প শুনতে পেলাম।

এই ভূতের ভীতি দূর করতে এগিয়ে আসা দরকার কৃষি বিভাগকে। না হয় এক সময় অশরীরী ভূতকে তাড়িয়ে ভবনটি দখলে চলে যাবে দৃশ্যমান ভূতদের কব্জায়।

লামা উপজেলার রূপসীপাড়ায় কৃষিসেবাকেন্দ্রের এমন ভৌত অবকাঠামোগত বেহাল দশা এবং ভূতের ভয়কে জয় করে একজন ব্যবসায়ীর গুদাম হিসেবে তা ব্যবহারের চিত্রটি বেশ প্রতীকী। সরকারি সম্পদ অকেজো হয়ে পড়ে থাকলে একসময় তা অবৈধ দখলেই চলে যায়।

​কৃষি বিভাগ ও স্থানীয় প্রশাসনের এই ভবন কেন্দ্রিক কয়েকটি জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করেন স্থানীয়রা।

বটগাছের শিকড় ও ঝুঁকিপূর্ণ ফাটলের কারণে ভবনটি যে কোনো সময় ধসে পড়তে পারে। অবিলম্বে এটি পরিত্যক্ত ঘোষণা করে পুরোনো অবকাঠামো অপসারণ করা উচিত।

​রূপসীপাড়া একটি কৃষিপ্রধান এলাকা। সেখানে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে আধুনিক ‘কৃষক সেবা কেন্দ্র’ বা অফিস ভবন পুনর্নির্মাণ দরকার।

কর্মকর্তা কখন আসবেন, কী সেবা পাওয়া যাবে; তার বিস্তারিত তথ্যসহ একটি দৃশ্যমান নোটিশ বোর্ড ও যোগাযোগ নম্বর দেওয়া প্রয়োজন, যাতে প্রান্তিক কৃষকেরা সেবা থেকে বঞ্চিত না হন।

​অন্যদিকে ভূত কিংবা সাপ-পোখের অজুহাতে সরকারি অবকাঠামো কোনো ব্যক্তিবিশেষের গুদাম বা দখলের উদ্দেশ্যে ব্যবহৃত যেন না হয়, সে বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ ও প্রশাসনের তদারকি বাড়ানো দরকার। বিষয়টির প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুত্বসহকারে দৃষ্টি দেয়া দরকার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ডুয়েটে ভাষা কেন্দ্র উদ্বোধন, চীনা ভাষায় সেমিনার

Bandarban Tribune

প্রেক্ষিত রুপসিপাড়া:

উপ-সহকারী কৃষি কর্মকর্তার অফিসটি এখন ভুতুরে বাড়ি

Update Time : ০৪:১৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬