Lama ১২:২১ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফটিকছড়ি হেয়াকো বনানী ডিগ্রি কলেজে ৪ তলা ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী হেয়াকো বনানী ডিগ্রি কলেজে নতুন ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা বিস্তারে অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে এই নির্মাণ কাজের সূচনা করা হয়।

​শনিবার (১২ সেপ্টম্বর) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের ফেনী জেলা ও দায়রা জজ সৈয়দ সিরাজ জিন্নাত।

​প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ সিরাজ জিন্নাত বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানের ভৌত অবকাঠামো উন্নয়ন শিক্ষার্থীদের পড়াশোনার উপযুক্ত পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন এই ৪ তলা ভবন নির্মিত হলে কলেজের শ্রেণিকক্ষ সংকট দূর হবে এবং শিক্ষার্থীরা আরও সুন্দর পরিবেশে শিক্ষা গ্রহণের সুযোগ পাবে।”

​উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ নুর উদ্দিন, হাজী নজীর আহম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ নুর আজম, কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হায়দার চৌধুরী বাবু, বিদ্যুৎ সাহী সদস্য এডভোকেট ইউছুফ আলম মাসুদ, এডভোকেট মিজানুর রহমান চৌধুরী, অধ্যক্ষ গোলাম সরওয়ার, হেয়াকো বনানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মির্জা বখতিয়ার সহ শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ভবনের দ্রুত ও সুষ্ঠু নির্মাণ কাজ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে ভবনের কাজ তদারকি ও গুণগত মান নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করে ঠিকাদারি প্রতিষ্ঠান এন মোহাম্মদ কনস্ট্রাকশন-এর স্বত্বাধিকারী ফারভেজ চৌধুরী বলেন, “শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে নির্মিত এই ভবনটির নির্মাণ কাজ আমরা অত্যন্ত নিষ্ঠা ও স্বচ্ছতার সাথে সম্পন্ন করতে প্রতিশ্রুতিবদ্ধ।

নির্ধারিত সময়ের মধ্যে উন্নতমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে একটি টেকসই ও আধুনিক ভবন শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বাঘাইছড়িতে সৈয়দ নুর মোহাম্মদ শাহ্ (রহ:)-এর ২৬তম ওফাত বার্ষিকী উপলক্ষে ওরশ মোবারক

Bandarban Tribune

ফটিকছড়ি হেয়াকো বনানী ডিগ্রি কলেজে ৪ তলা ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন

Update Time : ০৩:৩৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬