Lama ১২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কলাপাড়ায় ১০ মাসে কোরআনের হাফেজা ১৪ বছরের তানজিলা

পটুয়াখালীর মহিপুর থানার বিপিনপুরের জামিয়া হযরত ওমর (রা.) মাদরাসার শিক্ষার্থী ১৪ বছরের তানজিলা আক্তার মাত্র ১০ মাসে পবিত্র কোরআনের ৩০ পারা হিফজ সম্পন্ন করেছে। তার এই অনন্য অর্জনে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে মাদরাসার পক্ষ থেকে তাকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

​নিজামপুর গ্রামের অটোচালক হাফেজ মো. সালাউদ্দিন হাওলাদারের মেয়ে তানজিলা জানায়, শিক্ষিকাদের নিবিড় তত্ত্বাবধান ও কঠোর পরিশ্রমের ফলেই সে এই সাফল্য অর্জন করেছে। বালিকা হিফজ শাখার শিক্ষিকা হাফেজা মোসা. মারজিয়া আক্তার ও মাদরাসার মুহতামিম মুফতি আবুল কালাম আজাদী তানজিলার এই মেধা ও একাগ্রতার প্রশংসা করেন।

​এর আগে গত মে মাসে একই মাদরাসার বালক শাখার শিক্ষার্থী মেজবাহ উদ্দিন মুয়াজ মাত্র আট মাসে কোরআন হিফজ করে আলোচনায় এসেছিল। তানজিলার এই সাফল্যে মাদরাসাজুড়ে আনন্দের আমেজ বিরাজ করছে।

অনুষ্ঠানে মাদরাসার উপদেষ্টা, প্রতিষ্ঠাতা, ম্যানেজিং কমিটির সভাপতি মো. মোস্তফা সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে হাফেজা তানজিলার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বাঘাইছড়িতে সৈয়দ নুর মোহাম্মদ শাহ্ (রহ:)-এর ২৬তম ওফাত বার্ষিকী উপলক্ষে ওরশ মোবারক

Bandarban Tribune

কলাপাড়ায় ১০ মাসে কোরআনের হাফেজা ১৪ বছরের তানজিলা

Update Time : ১১:০৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬