Lama ১২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লামা সরকারি মাতামুহুরী কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন

লামা সরকারি মাতামুহুরী ডিগ্রি কলেজে ছাত্রদের মাঝে চারা বিতরণ ও ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে কলেজ ছাত্র দলের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। ‘সবুজ হোক ক্যাম্পাস, সবুজ হোক বাংলাদেশ; প্রকৃতি রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই।; এই প্রত্যয় নিয়ে প্রধানমন্ত্রীর আহ্বানে ছাত্ররা সাড়া দেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন এবং ঘোষিত “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সরকারি মাতামুহুরি কলেজ ছাত্রদল-লামার উদ্যোগে কলেজ ক্যাম্পাসে এই বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে দু’ শ্ জন শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয় এবং কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সরকারি মাতামুহুরি কলেজের প্রধান শিক্ষক জনাব আব্দুল মোনায়েম স্যারসহ কলেজের শিক্ষকবৃন্দ।

এছাড়াও সরকারি মাতামুহুরী কলেজ ছাত্রদলের সি. সহ-সভাপতি মোঃ হাসান, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান আকাশ, প্রচার সম্পাদক আশরাফুল ইসলামসহ ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বাঘাইছড়িতে সৈয়দ নুর মোহাম্মদ শাহ্ (রহ:)-এর ২৬তম ওফাত বার্ষিকী উপলক্ষে ওরশ মোবারক

Bandarban Tribune

লামা সরকারি মাতামুহুরী কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন

Update Time : ০৭:৩৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬