Lama ১২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খেলাধুলায় সম্প্রীতি, ফুটবলের মাঠে মিলন মেলা

খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি-বাঙালি ও বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন জোরদার করতে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে দীঘিনালা জোনের উদ্যোগে দীঘিনালা মিনি স্টেডিয়ামে ‘সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধন করা হয়। উদ্বোধনী প্রীতি ম্যাচে বাবুছড়া ইউনিয়ন পরিষদ একাদশ ৫-০ গোলে বোয়ালখালী ইউনিয়ন পরিষদ একাদশকে হারায়। ম্যাচটি ছিল নারী ফুটবল দলের মধ্যে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দীঘিনালা জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, এসইউপি, পিএসসি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোশাররফ হোসেন ও শান্তিপ্রিয় চাকমা, দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি সফিকুল ইসলাম সফি, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞান চাকমা, বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগণ বিকাশ চাকমাসহ রাজনৈতিক, ব্যবসায়ী ও সামাজিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্বোধনী বক্তব্যে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন বলেন, খেলাধুলা মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বাড়ায়। একই সঙ্গে তরুণদের মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

জানা যায়, টুর্নামেন্টে দীঘিনালা, বাঘাইছড়ি, লংগদুসহ চারটি দল অংশ নিচ্ছে।

অনুষ্ঠানে প্রায় তিন হাজার দর্শক উপস্থিত ছিলেন। পরে জোন অধিনায়ক শিক্ষার্থীদের মধ্যে ফলদ, বনজ ও ফুলের ১ হাজার ৫০০টি চারা বিতরণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বাঘাইছড়িতে সৈয়দ নুর মোহাম্মদ শাহ্ (রহ:)-এর ২৬তম ওফাত বার্ষিকী উপলক্ষে ওরশ মোবারক

Bandarban Tribune

খেলাধুলায় সম্প্রীতি, ফুটবলের মাঠে মিলন মেলা

Update Time : ০৭:১১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬