Lama ১২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিক্ষক বদলিতে ভারসাম্য ফিরিয়ে আনার দাবি

লামায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালন

লামা উপজেলায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘মানুষ পৃথিবী ও সমৃদ্ধির জন্য স্বাক্ষরতা’ এই প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভায় বক্তারা স্বাক্ষরতার সফলতা, এর ইতিহাস ও বর্তমান চ্যালেঞ্জগুলো নিয়ে আলোকপাত করেন।

অুনষ্ঠানে বলা হয়, স্বাক্ষরতার সফলতা আনতে শিক্ষক ও শিক্ষার্থীদের অনুকুল পরিবেশ তৈরি করতে হবে। শিক্ষাক্ষেত্রে পূর্ণ স্বাক্ষরতা অর্জন এবং শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য একটি অনুকূল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি। যদি একটি বিদ্যালয়ে ভয়হীন, আনন্দদায়ক এবং পর্যাপ্ত সুযোগ-সুবিধাসম্পন্ন পরিবেশ থাকে, তখনই কেবল প্রকৃত শিক্ষা ও স্বাক্ষরতার প্রসার ঘটে।

শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য অনুকূল পরিবেশ তৈরিতে যেসব বিষয়ের ওপর জোর দেওয়া প্রয়োজন উল্লেখ করে বক্তারা বলেন,  শ্রেণীকক্ষে শাস্তির ভয় দূর করে খেলার ছলে ও আনন্দের মাধ্যমে শেখার পরিবেশ তৈরি করা; যা বর্তমানে দুর্গমের অনেক স্কুলে নেই।

পর্যাপ্ত আলো-বাতাসযুক্ত শ্রেণীকক্ষ, বিশুদ্ধ খাবার পানি এবং ছেলে ও মেয়েদের জন্য পৃথক ও পরিচ্ছন্ন শৌচাগারের ব্যবস্থারও ঘাটতি এখনো রয়েগেছে, এসব বিষয়ে কর্তৃপক্ষ নজর দিতে হবে।

এখনো খাল নদী, ছড়ার পানি সাঁতরিয়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে হয়। এ থেকে রেহায় পেতে, পাহাড়ের দুর্গম বিদ্যালয়গুলোতে যোগাযোগ অবকাঠামো উন্নয়ন করতে হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, ছবি আঁকা, গান ও সাংস্কৃতিক চর্চার সুযোগ রাখার বিষয়গুলো নিশ্চিত করতে হবে। যাতে করে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটতে পারে।

শিক্ষকদের বদলি সংক্রান্ত স্বচ্ছতা,  দুর্গম বিদ্যালয়গুলো ছাত্রছাত্রীদের বিদ্যালয়মুখী করতে অনুকুল পরিবেশ তৈরি করা।

দুর্গমে প্রাথমিক বিদ্যালয়ে কিছু শিক্ষক যুগযুগ ধরে একই বিদ্যালয় শিক্ষকতা করছেন। অপরদিকে শহর কিংবা সুবিধাজনক বিদ্যালয়গুলোতে কিছু শিক্ষক ঘুরে ফিরে বদলি নিয়ে শিক্ষকতা করছেন। এর সর্বশেষ সংযোজন হিসেবে লামা এম হোসেনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৭ বছর ধরে কর্মরত জিয়াবুল হোসেন নামের এক সহকারী শিক্ষকের উদাহারণ টেনে বক্তারা বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান এর দৃষ্টি আকর্ষণ করেন।

এছাড়া দুর্গম অঞ্চলের আরো অনেক প্রাথমিক বিদ্যালয়গুলোতে বহু শিক্ষক যুগ যুগ ধরে অত্যন্ত প্রতিকূল পরিস্থিতির মধ্যে শিক্ষকতা করছেন। ওই সব বিদ্যালয়ে যোগাযোগ ব্যায়বহুল।

অনুষ্ঠানে শিক্ষক আজগর হোসেন তার বক্তব্যে বলেন,’কোনো কোনো শিক্ষক সকাল ৬টায় বিদ্যালয়ের উদ্দেশ্যে রওয়ানা করতে হয়; এতে ওই শিক্ষকের প্রতিদিন যাতায়াত খরচ হয় ৬ শ্ টাকা।’ নানা সীমাবদ্ধতা সত্ত্বেও এই শিক্ষকেরা প্রত্যন্ত অঞ্চলে শিশুদের মাঝে শিক্ষার আলো দিয়ে যাচ্ছেন।

স্বাক্ষরতা দিবসের অনুষ্ঠানে বক্তারা আরো একটি গুরুত্বপুর্ন বিষয় উল্লেখ করে বলেন, উপজেলা সদরের আশেপাশেসহ ৬টি বিদ্যালয়ে দীর্ঘকাল ধরে মুসলিম শিক্ষক নেই। শিক্ষা বিভাগের কিছু স্বার্থান্ধ করিৎকর্মা, সংশ্লিষ্ট ঊধ্বর্তন কর্তৃপক্ষের অমনোযোগীতা ও রাজনৈতিক প্রভাব বিস্তারে কারণে অতীতে ডেপুটেশন এর মাধ্যমে অনেক শিক্ষক নিজেরা সুযোগ নিতে অন্য আরো অনেক শিক্ষককে ন্যার্যতা থেকে বঞ্চিত করেছেন।

যার কারণে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় ধস নেমে এসেছিলো। বক্তারা বলেন, স্বাক্ষরতার সুফল অর্জন করতে হলে শিক্ষকদের প্রতি ভারসাম্যমুলক দৃষ্টিভঙ্গি থাকতে হবে। বর্তমান নতুন সরকারের সংশ্লিষ্ট মহল, বিশেষ করে বান্দরবান জেলা পরিষদ এর অভিজ্ঞ চেয়ারম্যান মা ম্যাচিং এদিকে সুনজর দিবেন বলে বক্তারা আশাবাদ ব্যাক্ত করেন।

লামা উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন, লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা নাদিম। অনুষ্ঠানে বক্তব্য দেন, লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কাইছার হামিদ, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক সাবেক লামা পৌরসভার মেয়র আমির হোসেন, সাবেক লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএনপি নেতা থোয়াইনু অং চৌধুরী, জামায়াতে ইসলামী লামা উপজেলা শাখার আমির কাজী ইব্রাহীম, বিএনপি নেতা আব্দুরব, প্রেসক্লাব সেক্রেটারী মুহাম্মদ কামরুজ্জামান, লামা মফস্বল সাংবাদিক ইউনিট সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, শিক্ষক আজগর হোসেন।

লামা নুনারবিল মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদ সরোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার দেবাশীষ রায়। অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায়  বিএনপি নেতা আমির হোসেন বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন করতে আমাদের সরকার কোনো ধরণের আপোষ করবেন না। তিনি বলেন, এই সরকার শিক্ষা উন্নয়নে অনেক ভালো অবদান রেখেছেন মর্মে অতীত ইতিহাস আছে। তিনি আরো বলেন, বর্তমান বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান অত্যান্ত দক্ষ ও শিক্ষা উন্নয়ন বান্ধব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বাঘাইছড়িতে সৈয়দ নুর মোহাম্মদ শাহ্ (রহ:)-এর ২৬তম ওফাত বার্ষিকী উপলক্ষে ওরশ মোবারক

Bandarban Tribune

শিক্ষক বদলিতে ভারসাম্য ফিরিয়ে আনার দাবি

লামায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালন

Update Time : ০২:৪৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬