Lama ১২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দীঘিনালায় কর্মদক্ষতা ও জীবিকার সুযোগ বৃদ্ধিতে রিডিং গ্লাস প্রকল্পের উদ্বোধন

দৃষ্টিশক্তিজনিত সমস্যা দূর করে মানুষের কর্মদক্ষতা ও জীবিকার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়ির দীঘিনালায় ‘রিডিং গ্লাসেস ফর ইমপ্রুভমেন্ট লাইভলিহুডস (RGIL)’ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় গ্রিন হিলের আয়োজনে এ উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। ইউনাইটেড পারপাস ও গ্রিন হিলের যৌথ বাস্তবায়নে এবং ভিশনস্প্রিং বাংলাদেশের কারিগরি ও আর্থিক সহযোগিতায় প্রকল্পটি পরিচালিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তালজিল পারভেজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কনিকা খীসা, উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম প্রমুখ।

প্রকল্পের কো-অর্ডিনেটর বিটু দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরেন ইউনাইটেড পারপাসের প্রজেক্ট ম্যানেজার রিপন আলী সরকার।

বক্তারা বলেন, দৃষ্টিশক্তির সমস্যা মানুষের দৈনন্দিন জীবনযাত্রার পাশাপাশি কর্মক্ষমতা ও আয়-রোজগারেও নেতিবাচক প্রভাব ফেলে। বিশেষ করে প্রত্যন্ত ও পাহাড়ি এলাকায় প্রয়োজনীয় দৃষ্টিসেবা ও রিডিং গ্লাস সহজলভ্য না হওয়ায় অনেকে সমস্যায় পড়েন।
RGIL প্রকল্পের আওতায় প্রয়োজনীয় ব্যক্তিদের দৃষ্টিশক্তি পরীক্ষা, উপযুক্ত রিডিং গ্লাস সরবরাহ ও সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে মানুষের দৈনন্দিন কাজের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি কর্মদক্ষতা ও জীবিকার সুযোগ বাড়বে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বাঘাইছড়িতে সৈয়দ নুর মোহাম্মদ শাহ্ (রহ:)-এর ২৬তম ওফাত বার্ষিকী উপলক্ষে ওরশ মোবারক

Bandarban Tribune

দীঘিনালায় কর্মদক্ষতা ও জীবিকার সুযোগ বৃদ্ধিতে রিডিং গ্লাস প্রকল্পের উদ্বোধন

Update Time : ০৫:৫০:০৫ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬