Lama ০৪:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাংনীতে বিএনপি কার্যালয়ের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ, আতঙ্ক

মেহেরপুরের গাংনী উপজেলা শহরে বিএনপি কার্যালয়ের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রোববার বিকেল ৩টার দিকে বিকট শব্দে বিস্ফোরণ দুটি ঘটে। এতে মুহূর্তেই আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের ব্যবসায়ী ও পথচারীরা।

খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরিত ককটেলের স্প্লিন্টারসহ বিভিন্ন আলামত উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় বিএনপি নেতাদের অভিযোগ, দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি বাধাগ্রস্ত করতেই দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।

গাংনী থানার ওসি (তদন্ত) শিমুল বিশ্বাস জানান, বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রোববার বিকেল সাড়ে ৪টায় গাংনী উপজেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনসহ জেলা, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিত থাকার কথা রয়েছে।

ককটেল বিস্ফোরণের পর নির্ধারিত কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। ঘটনার পর এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বাঘাইছড়িতে সৈয়দ নুর মোহাম্মদ শাহ্ (রহ:)-এর ২৬তম ওফাত বার্ষিকী উপলক্ষে ওরশ মোবারক

Bandarban Tribune

গাংনীতে বিএনপি কার্যালয়ের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ, আতঙ্ক

Update Time : ০৫:০৬:১৯ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬