Lama ০৪:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ঢোল তবলার সুর ব্যাঞ্জনায় সম্প্রীতির আওয়াজ

দীঘিনালায় জন্মাষ্টমীতে জোনের পক্ষ থেকে অনুদান শুভেচ্ছা উপহার প্রদান

খাগড়াছড়ির দীঘিনালায় ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম আবির্ভাব তিথি জন্মাষ্টমী উপলক্ষে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলার শ্রীশ্রী সনাতন শিব মন্দিরে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. আল-আমিন, এসইউপি, পিএসসি। বিশেষ অতিথি ছিলেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী।

এ সময় দীঘিনালা জোনের অ্যাডজুটেন্ট লে. আজমাঈন আহনাফ বিন খালেদ, এসএম মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. জয়নুল আবেদীন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শান্তি প্রিয় চাকমা, দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি সুশীল জীবন ত্রিপুরা, সাধারণ সম্পাদক মিটু চৌধুরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে দীঘিনালার শ্রীশ্রী নারায়ণ মন্দির থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রীশ্রী সনাতন শিব মন্দিরে গিয়ে শেষ হয়।

আলোচনা সভায় প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন। সভায় জন্মাষ্টমীর ধর্মীয় তাৎপর্য তুলে ধরার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে দীঘিনালা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. আল-আমিন বলেন, ‘ধর্ম যার যার, নিরাপত্তা সবার।’ বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন এলাকায় শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে জন্মাষ্টমী উদযাপন কমিটির হাতে শুভেচ্ছা উপহার হিসেবে নগদ অর্থ তুলে দেন জোন কমান্ডার লে. কর্নেল মো. আল-আমিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বাঘাইছড়িতে সৈয়দ নুর মোহাম্মদ শাহ্ (রহ:)-এর ২৬তম ওফাত বার্ষিকী উপলক্ষে ওরশ মোবারক

Bandarban Tribune

ঢোল তবলার সুর ব্যাঞ্জনায় সম্প্রীতির আওয়াজ

দীঘিনালায় জন্মাষ্টমীতে জোনের পক্ষ থেকে অনুদান শুভেচ্ছা উপহার প্রদান

Update Time : ০৮:৫৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬