Lama ০৬:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাটিরাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে আটক ৮, কারাদণ্ড ১ জনের

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনকালে আট মাদকসেবীকে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। অভিযানকালে মাদক মামলায় জাহিদুল ইসলাম নামে ওয়ারেন্টভুক্ত এক আসামিকেও আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অভিযান চালিয়ে মাদক সেবনকালে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো, মাটিরাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ডের বাদশা মিয়া’র ছেলে ইমরান হোসেন (মুন্না), মাটিরাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ডের মৃত দেলোয়ার হোসেন’র ছেলে আশিকুর রহমান (সেতু), মৃত ফরহাদ হোসেনের ছেলে শাহিন আলম ওরপে (নুর আলম), মৃত আবুল কাশেমের ছেলে সাহিন ইসলাম ভূইয়া।

অপর অভিযানে টিএন্ডটি টিলা এলাকা থেকে ১২ পিস ইয়াবাসহ মো. সাব্বির হোসেন ও সৌরভ হোসেন নামে দুইজনকে আটক করে মাটিরাঙ্গা থানা পুলিশ।

অন্যদিকে, মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি জাহিদুল ইসলাম-কে পুলিশের অভিযানে আটক করা হয়েছে। আটক জাহিদুল ইসলাম মাদক কারবারী মো. হাফেজ আহাম্মদের ছেলে।

এদিকে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক জাহাঙ্গীর আলমকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন জানান, আটককৃতদের মাদক সেবনকরা অবস্থায় আটক করা হয়েছে। মাদক সেবীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

মাদকসেবীদের কোন রাজনৈতিক পরিচয় নেই জানিয়ে তিনি বলেন, মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত আছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বাঘাইছড়িতে সৈয়দ নুর মোহাম্মদ শাহ্ (রহ:)-এর ২৬তম ওফাত বার্ষিকী উপলক্ষে ওরশ মোবারক

Bandarban Tribune

মাটিরাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে আটক ৮, কারাদণ্ড ১ জনের

Update Time : ০৩:০৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬