
পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও একটি ফুটবল একাডেমির শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে।
২০২৫–২৬ অর্থবছরের উন্নয়ন সহায়তা তহবিলের বরাদ্দ থেকে বুধবার সকালে বাবুছড়া ইউনিয়ন পরিষদ হলরুমে এসব খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগণ বিকাশ চাকমা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও প্রতিনিধিদের হাতে এসব সামগ্রী তুলে দেন।

খেলাধুলার সামগ্রী পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো; বাবুছড়া উচ্চ বিদ্যালয়, বাবুছড়া মুখ উচ্চ বিদ্যালয়, জারুলছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, নুনছড়ি ডিপি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নুনছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বামে ধনপাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জারুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোনামিয়া টিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাবুছড়া যুব ফুটবল একাডেমি।
অনুষ্ঠানে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং বাবুছড়া ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যারা উপস্থিত ছিলেন।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগণ বিকাশ চাকমা বলেন, “শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলার সুযোগ তৈরি করতে আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে।”
আল আমিন, (খাগড়াছড়ি) দীঘিনালা প্রতিনিধি: 



















