Lama ০৬:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লংগদুতে ১৫ প্রতিবন্ধী পরিবারের মাঝে বিবিডিএন ও পার্বত্য প্রতিবন্ধী কল্যাণ সংস্থার ত্রাণ সহায়তা প্রদান

  • গোলাম রহমান:
  • Update Time : ০২:৫৪:২৮ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ২০ Time View

​বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিসঅ্যাবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন)-এর পক্ষ থেকে এবং পার্বত্য প্রতিবন্ধী কল্যাণ সংস্থা, রাঙামাটির সার্বিক সহযোগিতায় রাঙামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলার সদর ইউনিয়নের ১৫টি প্রতিবন্ধী পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

​ত্রাণ সামগ্রীর মধ্যে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজসহ মোট দশ প্রকার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

​বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংস্থার রাঙামাটির নির্বাহী পরিচালক মিন্টু চাকমা, প্রকল্প পরিচালক নবাশীষ চাকমা এবং অর্থ বিষয়ক ম্যানেজার লেলিন চাকমা।

লংগদু সদর ইউনিয়ন চেয়ারম্যান বিক্রম বলির সার্বিক সহযোগিতা ও উপস্থিতিতে উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ সম্পন্ন হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যা সোনালিকা চাকমা।

​অনুষ্ঠানে নির্বাহী পরিচালক মিন্টু চাকমা বলেন, “আমাদের সংস্থার মূল উদ্দেশ্য পার্বত্য অঞ্চলের প্রতিবন্ধী নারী-পুরুষকে সফল করা। ধীরে ধীরে উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রতিবন্ধীদের সেবা নিশ্চিত করা হবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বাঘাইছড়িতে সৈয়দ নুর মোহাম্মদ শাহ্ (রহ:)-এর ২৬তম ওফাত বার্ষিকী উপলক্ষে ওরশ মোবারক

Bandarban Tribune

লংগদুতে ১৫ প্রতিবন্ধী পরিবারের মাঝে বিবিডিএন ও পার্বত্য প্রতিবন্ধী কল্যাণ সংস্থার ত্রাণ সহায়তা প্রদান

Update Time : ০২:৫৪:২৮ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬