
চট্টগ্রামের কর্ণফুলী চরপরিদ মৌজায় বাউন্ডারি গেইট ভেঙে জায়গা দখলের অভিযোগ উঠেছে। আবুল হাসেম নামে এক রেমেডেন্স যোদ্ধা দীর্ঘ কাল ধরে প্রবাস খাটিয়ে ২৪ শতক জায়গা ক্রয় করে স্থিতিশীল অবস্থায় ভোগ দখলে রাখেন।
অভিযোগ রয়েছে, স্থানীয় খোরশেদুল আলম ও মোহাম্মদ আনিস নামের দুই ব্যাক্তি, প্রবাসী হাসেমের বাউন্ডারি গেইট ভেঙে রাস্তা বন্ধ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ বিষয়ে সে গত ১৬ই আগস্ট ২৬ইং তারিখে অতিরিক্ত বিজ্ঞ জেলা হাকিম এর আদালতে ফৌজদারি কার্যবিধি ১৪৭ ধারা মতে আবেদন করেন।

উক্ত আবেদনের প্রেক্ষিতে কর্নফুলী থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন কোর্ট। তবে কোর্টের নির্দেশ অমান্য করে প্রতিপক্ষগন জায়গা দখল করে চলাচলের রাস্তা বন্ধ করে দিয়ে স্থাপনা নির্মান কাজ করতে থাকে।
ভুক্তভোগী হাসেম বলেন ‘আমি একজন প্রবাসী, অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করে জায়গাটি ক্রয় করেছিলাম। কিন্তু আজ এলাকার কিছু জুলুমবাজ, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টিকারী লোক আমার চলাচলের রাস্তা বন্ধ করে দিয়ে আমাকে ঠেকাতে চায়; আমি এই আগ্রাসীদের থেকে পরিত্রাণ চাই।’
এবিষয়ে প্রতিপক্ষ খোরশেদুল আলম ও আনিসগং এর সাথে ফোন করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
জানতে চাইলে, কর্ণফুলী থানার জামতল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শফিউল্লাহ বলেন, ‘আমি গত কিছুদিন আগে কোর্টের নির্দেশনা পাওয়ার পর কাজ বন্ধ রাখাসহ শান্তি শৃঙ্খলা বজায় রেখে ছিলাম। পরে হাসেম সাহেব আমার সাথে যোগাযোগ করার কথা বললেই ও কিন্তু যোগাযোগ করে নাই; তিনি যদি আসে আবার কাজ বন্ধ করে দেবো।’
এ বিষয়ে আইন শৃঙ্খলার বড় ধরনের অবনতির আগে পুলিশসহ সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকার আহ্বান জানান, এলাকাবাসী।
কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা: 



















