Lama ০৭:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
পরিবেশ অধিদপ্তরের নির্লিপ্ততা

দীঘিনালায় প্রকাশ্যে পেলুডার দিয়ে পাহাড় কাটার অভিযোগ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের উত্তর রশিকনগর এলাকায় পেলুডার দিয়ে পাহাড় কাটার অভিযোগ উঠেছে। পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া বেআইনী ভাবে প্রকাশ্যে মঙ্গলবার দিনে পাহাড় কাটার এ ঘটনা ঘটে।

এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
খবর পেয়ে মঙ্গলবার বিকালে ঘটনাস্থলে গিয়ে কাউকে উপস্থিত পাওয়া না গেলেও পাহাড় কাটার সত্যতা পাওয়া যায়।
স্থানীয়রা জানান, দিনের বেলায় পেলুডার দিয়ে পাহাড় কাটার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি বর্ষা মৌসুমে পাহাড়ধসের ঝুঁকি বাড়ছে।

পুলিশ জানায়, উত্তর রশিকনগর এলাকায় সোলেমান নামের এক ব্যক্তি পাহাড় কাটছেন বলে খবর পাওয়া গেছে। বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।

উল্লেখ্য : বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর সংশোধিত বিধান অনুযায়ী, পরিবেশ অধিদপ্তরের পূর্বানুমতি ছাড়া পাহাড় বা টিলা কর্তন বা মোচন সম্পূর্ণ নিষিদ্ধ।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, পাহাড় কাটার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বাঘাইছড়িতে সৈয়দ নুর মোহাম্মদ শাহ্ (রহ:)-এর ২৬তম ওফাত বার্ষিকী উপলক্ষে ওরশ মোবারক

Bandarban Tribune

পরিবেশ অধিদপ্তরের নির্লিপ্ততা

দীঘিনালায় প্রকাশ্যে পেলুডার দিয়ে পাহাড় কাটার অভিযোগ

Update Time : ০৯:০৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬