Lama ০৮:২২ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় রাস্তার পাশে লাগানো গাছের চারা উপড়ে ফেলার ঘটনায় কড়া হুশিয়ারি ডেপুটি স্পিকারের

Oplus_0

নেত্রকোণার কলমাকান্দায় রাস্তার পাশের গাছের চারা উপড়ে ফেলার ঘটনায় কড়া হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই দুষ্কৃতকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। শুক্রবার কলমাকান্দা-নেত্রকোণা সড়কের বাবনি এলাকা পরিদর্শন করে তিনি এই কঠোর নির্দেশ দেন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে ডেপুটি স্পিকার প্রশাসনের ধীরগতি নিয়ে অসন্তোষ জানান। তিনি বলেন, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং মানুষকে অক্সিজেন দেয়। কিন্তু ঘটনার দুই দিন পার হলেও জড়িতদের ধরতে পারেনি পুলিশ। তাই আগামী দুই দিনের মধ্যে অপরাধীদের ধরে আইনের আওতায় আনার তাগিদ দেন তিনি।
গাছ কাটার এই ন্যাক্কারজনক ঘটনায় দমে না যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন নেত্রকোণা-১ আসনের এই সংসদ সদস্য। একই স্থানে নতুন করে আরও ১ হাজার ২০০টি গাছের চারা রোপণের ঘোষণা দেন তিনি। পাশাপাশি চারাগুলোর সঠিক পরিচর্যা ও সুরক্ষার আশ্বাসও দেন তিনি।
গাছ রক্ষা করা প্রতিটি নাগরিকের দায়িত্ব বলে মনে করেন ডেপুটি স্পিকার। স্থানীয় প্রশাসন, পুলিশ, সাংবাদিক ও জনগণকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি স্মরণ করিয়ে দেন, একটি গাছ রক্ষা করা মানে একটি মানবজীবন রক্ষা করা।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট রাতে বাবনি এলাকায় সড়কের পাশের ৩৫টি চারা ও সুরক্ষাবেষ্টনী উপড়ে ফেলে দুষ্কৃতকারীরা। পরে শুক্রবার দুপুরে নতুন রোপণ কর্মসূচিতে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বাঘাইছড়িতে সৈয়দ নুর মোহাম্মদ শাহ্ (রহ:)-এর ২৬তম ওফাত বার্ষিকী উপলক্ষে ওরশ মোবারক

Bandarban Tribune

নেত্রকোনায় রাস্তার পাশে লাগানো গাছের চারা উপড়ে ফেলার ঘটনায় কড়া হুশিয়ারি ডেপুটি স্পিকারের

Update Time : ০৫:০৬:৪০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬