
মোঃ আল আমিন:-
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বন্যাকবলিত কবাখালী এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন। একই সঙ্গে বন্যা পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
বুধবার (৮ জুলাই) দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল আমিন, এসইউপি, পিএসসি বন্যাকবলিত কবাখালী এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের খবর নেন। পরে জোনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

স্থানীয় সূত্র জানায়, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কবাখালী এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে অনেক পরিবার পানিবন্দী হয়ে দুর্ভোগে পড়েছে। এ দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সেনাবাহিনীর ত্রাণ সহায়তা দুর্গত মানুষের জন্য কিছুটা স্বস্তি নিয়ে এসেছে।
দীঘিনালা জোন সূত্রে জানাগেছে, বন্যা পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দুর্গত মানুষের পাশে থাকার কথাও জানিয়েছে জোন কর্তৃপক্ষ।
Reporter Name 



















