Lama ০১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মিরসরাইয়ে আত্মহত্যার প্ররোচনাকারী গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৪:০৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ১৭ Time View

মিরসরাই সংবাদদাতা:

চট্টগ্রামের মিরসরাইয়ে নুসরাত জাহান রিয়ার (১৭) নামে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনায় স্বামী ফরহাদুল ইসলাম রিফাতকে গ্রেফতার করেছে পুলিশ। আত্মহত্যার প্ররোচনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।রিয়ার পরিবারের অভিযোগ, দীর্ঘদিনের শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে তিনি আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ জুন) রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পূর্ব রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতের ভাই মো: মোজাম্মেল হোসেন রানা জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় রিয়ার স্বামী ও ননদসহ চারজনকে আসামি করা হয়েছে।

বিজ্ঞাপন

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্কের পর ছয় মাস আগে রিফাতের সাথে নুসরাত জাহান রিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিসহ বিভিন্ন পারিবারিক বিষয়কে কেন্দ্র করে শ্বশুরবাড়ির সদস্যরা তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। এসব নির্যাতনের মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে রিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে মামলায় উল্লেখ করা হয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল হালিম বলেন, আত্মহত্যার প্ররোচনার ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি ফরহাদুল ইসলাম রিফাতকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে। তদন্তে অন্য আসামিদের সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আলীকদমের ৭ মাসের শিশু নিখোঁজ, হাসপাতালে মিলল আরেক শিশু

Bandarban Tribune

মিরসরাইয়ে আত্মহত্যার প্ররোচনাকারী গ্রেফতার

Update Time : ০৪:০৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬