
সংবাদদাতা:-
প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে ( কপাবিকে) শহীদ প্রকৌশলী এ.কে,এম শামসুদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ী হয়েছেন কাপ্তাই কেএইচএস ওয়ারিওর্স একাদশ। শুক্রবার ( ২৬ জুন) বিকেলে কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় তারা ৪ – ২গোলে কাপ্তাই ডু অর ডাই একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন।
বিজ্ঞাপন

খেলা শেষে প্রধান অতিথি উপস্থিত থেকে উভয় দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন কপাবিকে এন ব্যবস্থাপক প্রকৌশলী মাহামুদ হাসান। এসময়
তিনি বলেন, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে কপাবিকে এর ব্যবস্থাপক শহীদ শামসুদ্দীন কে পাকিস্তানের হায়নারা ১৫ এপ্রির নির্মমভাবে গুলি করে হত্যা করে। তার স্মরণে এই ফুটবল ম্যাচ।
এসময় টুর্নামেন্টে আহবায়ক কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মোঃ কয়সুল বারী ও সুফি আলম, উপ পরিচালক চৌধুরী হাসান শরীফ, সহকারী প্রকৌশলী এরকিয়ারেম চৌধুরী ইমন, সহকারী পরিচালক ( নিরাপত্তা) সাখাওয়াত কবির, সহকারী পরিচালক মামুনুর রশীদ, জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন কাপ্তাই শাখার সভাপতি বেলাল হোসেন, সহ সভাপতি মুর্শিদ আলম,শ্রমিক নেতা কবিরুল ইসলাম কবির, সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন, সহ সভাপতি আবু মোয়াছেন,সহ সাধারণ সম্পাদক মাহাবুব রহমান,যুগ্ম সম্পাদক কাজী হান্নান সাংগঠনিক নুর মোহাম্মদ উজ্জ্বল,মোরশেদ আলম, দপ্তর সম্পাদক মোঃ ফারুক মিয়া সহ ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন

খেলায় রেফারি দায়িত্ব পালন করে মাহাবুব হাসান এবং ধারাভাষ্যকার ছিলেন ওসমান গনি তনু। পরে সেরা খেলোয়াড় এবং গোলদাতাকে পুরস্কার প্রদান করা হয়।
টুর্নামেন্টে মোট ৮ টি দল অংশ নেয়।
Reporter Name 



















