Lama ০৯:০১ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দীঘিনালায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

  • Reporter Name
  • Update Time : ১১:৪৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ২২ Time View

সংবাদদাতা:-

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালায় অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পেইন সফল বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে এ সভায় বিস্তারিত আলোচনা করা হয়।

বিজ্ঞাপন

বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. ত্রিলোক চাকমার সভাপতিত্বে এবং মেডিকেল অফিসার মো. কামরুজ্জামান রিয়াদের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কনিকা খীসা ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের (ডিপিসি) শহিদুল হক ভূঁইয়া।
এ সময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মী, স্থানীয় গণমাধ্যমকর্মী ও স্বাস্থ্যসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সভায় জানানো হয়, চলতি বছর দীঘিনালা উপজেলায় মোট ১৫ হাজার ৯৫৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২ হাজার ৯৬২ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
ক্যাম্পেইন উপলক্ষে উপজেলার পাঁচটি ইউনিয়নে ১২০টি অস্থায়ী কেন্দ্র এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি স্থায়ী কেন্দ্র স্থাপন করা হয়েছে।
আগামী ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এসব কেন্দ্রে শিশুদের বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ বিষয়ে অভিভাবকদের শিশুদের নির্ধারিত কেন্দ্রে নিয়ে এসে ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বাঘাইছড়িতে সৈয়দ নুর মোহাম্মদ শাহ্ (রহ:)-এর ২৬তম ওফাত বার্ষিকী উপলক্ষে ওরশ মোবারক

Bandarban Tribune

দীঘিনালায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

Update Time : ১১:৪৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬