
লামা উপজেলায় জাতীয় ভিটামি ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৩ জুন) বেলা ১১ টায় লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডা: ইউলিয়াম লুসাই মেমোরিয়াল হলে আয়োজিত অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন।
বিজ্ঞাপন

আরএমও ডাক্তার সোলেমান এর সভাপতিত্বে অবহিতকরণ সভায় আলোচনা করেন, ডাক্তার ফরহাদ হোসেন, লামা (জেলা) সহকারী তথ্য অফিসার, রাশেদুল হক রাশেদ, শিক্ষা অফিসার, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা প্রবজ বড়ুয়া, প্রেসক্লাব সেক্রেটারী মুহাম্মদ কামরুজ্জামান, এসআই সত্যজিত। স্বাস্থ্য পরিদর্শক ইন্চার্জ সমিরণ বড়ুয়ার সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের লামা সমন্বায়ক।
সভায় বলা হয়, লামা উপজেলায় ৬ মাস থেকে ১১ মাস বয়সের প্রায় ৪ হাজার, ৫৯ মাসের ১৯ হাজার মোট ২৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে। ডাক্তার সোলেমান বলেন, “শিশুদেরকে ভরাপেটে ভিটামিন ‘এ’ খাওয়াতে হবে, খালী পেটে খায়ানো হলে পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা থাকে।”
৬ মাস থেকে ১১ মাস বয়সি শিশুদেরকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ১২ মাস থেকে ৫৯ মাস বয়সি শিশুদেরকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।এতদবিষয়ে ব্যাপক প্রচারণার জন্য গনমাধ্যম, স্বাস্থ্য কর্মীদের ও তথ্য অফিসকে অনুরোধ জানানো হয়।
লামা উপজেলায় মোট কেন্দ্র ১৪৪টি। ৪৫ জন স্বাস্থ্যসহকারী, প:প: সহকারী ৯জন, স্বাস্থ্য পরিদর্শক ৩জন, ১৪৪ জন স্বেচ্ছাসেবক, এনজিও সংস্থা ব্র্যাক ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এই প্রোগ্রামে সহযোগিতা করবেন।
কাছাকাছি কেন্দ্রগুলোতে গিয়ে তাদের সন্তানদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়। ডাক্তারেরা বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল এরই মধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে। ক্যাম্পেইন বাস্তবায়নের জন্য আমরা প্রস্তুতি নিয়েছি।
Reporter Name 



















