Lama ০৭:১০ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাঘাইছড়ি কাচালং নদী থেকে অবৈধভাবে বালু উত্তলনের দায়ে১ লক্ষ টাকা জরিমানা

  • Reporter Name
  • Update Time : ০৪:০৩:২৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • ১৯ Time View

বাঘাইছড়ি প্রতিনিধি:-

পার্বত্য রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়নে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যদিয়ে পরিবেশ সংরক্ষণ ও নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষায় পরিচালিত এ অভিযানে প্রশাসনের কঠোর অবস্থানের বিষয়টি আবারও স্পষ্ট হয়েছে।

‎‎সোমবার (২২ জুন) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন।

‎‎প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মারিশ্যা ইউনিয়নের বিভিন্ন নদী ও ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া যাচ্ছিল। অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে ঘটনাস্থলে গিয়ে অবৈধ বালু উত্তোলনের সত্যতা পান মোবাইল কোর্ট।

‎‎পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী দুটি পৃথক মামলায় অভিযুক্ত দুই ব্যক্তিকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তাদের কঠোরভাবে সতর্ক করা হয়।

‎‎উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি বলেন, “সরকারি আইন অমান্য করে কেউ যেন নদী বা প্রাকৃতিক উৎস থেকে অবৈধভাবে বালু উত্তোলন করতে না পারে, সে বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। পরিবেশবিধ্বংসী এ কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

‎এদিকে স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তারা অবৈধ বালু উত্তোলন বন্ধে আরও নিয়মিত নজরদারি ও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

‎‎প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, জনস্বার্থ, পরিবেশ সুরক্ষা এবং নদী রক্ষার স্বার্থে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে। ফলে অবৈধ বালু উত্তোলনসহ পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি ও আইনগত ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বাঘাইছড়িতে সৈয়দ নুর মোহাম্মদ শাহ্ (রহ:)-এর ২৬তম ওফাত বার্ষিকী উপলক্ষে ওরশ মোবারক

Bandarban Tribune

বাঘাইছড়ি কাচালং নদী থেকে অবৈধভাবে বালু উত্তলনের দায়ে১ লক্ষ টাকা জরিমানা

Update Time : ০৪:০৩:২৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬