Lama ০২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাজেক ইউনিয়ন যুবদলের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নানান আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়ন যুবদল। দিনটি উদ্‌যাপন উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

সাজেক ইউনিয়ন যুবদলের সভাপতি মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে এবং সদস্য সচিব রাজিম উদ্দিন সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সদস্য ও সাজেক ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাজেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন এবং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী বাবুল।

অনুষ্ঠানের শুরুতে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা শেষে আলোচনা সভা এবং কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর মূল পর্ব উদযাপিত হয়। বক্তারা যুবদলের দীর্ঘ লড়াই-সংগ্রামের ইতিহাস তুলে ধরে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় সাজেক ইউনিয়ন বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ঈদগাঁওতে প্রথমবারের মতো কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

Bandarban Tribune

সাজেক ইউনিয়ন যুবদলের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Update Time : ০৯:০৯:২৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬