Lama ০৭:২২ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক সম্রাজ্ঞী শিউলিকে গ্রেপ্তার দাবিতে রংপুর এখন আন্দোলনের নগর 

  • Reporter Name
  • Update Time : ১১:০৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • ৩৮ Time View

ট্রিভিউন ডেস্ক:

রংপুরে চিহ্নিত মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপের হোতা আঞ্জুমান আক্তার শিউলিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে ফুঁসে উঠেছে স্থানীয় জনতা। তাকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

রংপুর সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ‘শালবন মিস্ত্রিপাড়া যুব সামাজিক সংগঠন’-এর যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

শুক্রবার(১৯ জুন) দুপুরে নগরীর আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকা থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইন্দিরা মোড়ে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় মিছিলে অংশ নেওয়া শত শত সাধারণ মানুষ “শিউলি হটাও, দেশ বাঁচাও”, “মাদক সম্রাজ্ঞী শিউলিকে গ্রেপ্তার করতে হবে”সহ বিভিন্ন স্লোগানে রাজপথ কাঁপিয়ে তোলেন।

দীর্ঘদিনের অভিযোগ ও এলাকাবাসীর ক্ষোভ: সমাবেশে বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, আঞ্জুমান আক্তার শিউলি দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে মাদক ব্যবসা ও নানা অসামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। তার এই ধ্বংসাত্মক কর্মকাণ্ডের কারণে এলাকার যুবসমাজ ও সামাজিক পরিবেশ চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পূর্বে এলাকাবাসীর তীব্র প্রতিবাদের মুখে তিনি এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হলেও, সম্প্রতি আবারও এলাকায় ফিরে এসে আস্তানা গাড়ার চেষ্টা করছেন।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা ও সামাজিক পরিবেশ রক্ষার স্বার্থে শিউলির বিরুদ্ধে অবিলম্বে দ্রুত আইনি পদক্ষেপ নিতে হবে এবং তাকে গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে প্রশাসনের প্রতি তার সব অপরাধের সুষ্ঠু তদন্তের জোর দাবি জানানো হয়।সমাবেশে বক্তব্য দেন শিউলি হটাও আন্দোলন কমিটির সভাপতি ও নবী নগর জামে মসজিদের সভাপতি এনামুল হক হাজী, সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরনবী ফুলু, রেভিটা বাংলাদেশের বিভাগীয় আহ্বায়ক ও সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ হাসনান এবং পূর্ব শালবন জামে মসজিদের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, পূর্ব শালবন জামে মসজিদের খতিব মাওলানা শহিদুল ইসলাম সোহেল, বীর মুক্তিযোদ্ধা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি মরহুম মোজাফফর হোসাইন এর পুত্র ও যুব নেতা সাফায়েত সৌরভ।

সাবেক কাউন্সিলর নুরনবী ফুলু বলেন, “এলাকার মানুষ দীর্ঘদিন ধরে মাদক ও অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার। আমরা চাই প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক, যাতে এলাকার স্বাভাবিক পরিবেশ বজায় থাকে।”

সভাপতির বক্তব্যে এনামুল হক হাজী বলেন, “আমরা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়, মাদক ও অপরাধের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। এলাকার শান্তি, নিরাপত্তা ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার স্বার্থে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রশাসন দ্রুত পদক্ষেপ না নিলে এলাকাবাসী বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে।”

সমাবেশ শেষে এলাকাবাসী দ্রুত অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে তাদের কর্মসূচি সমাপ্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বাঘাইছড়িতে সৈয়দ নুর মোহাম্মদ শাহ্ (রহ:)-এর ২৬তম ওফাত বার্ষিকী উপলক্ষে ওরশ মোবারক

Bandarban Tribune

মাদক সম্রাজ্ঞী শিউলিকে গ্রেপ্তার দাবিতে রংপুর এখন আন্দোলনের নগর 

Update Time : ১১:০৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬