
ট্রিভিউন ডেস্ক:-
লামা উপজেলার ফাইতং ইউনিয়নের রাইম্যাখোলা এলাকায় মোহাম্মদ বাদশা ড্রাইভার কর্তৃক ১২ বছরের এক কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে। গত মঙ্গলবার রাতে শিশুর মা ঘরে না থাকার সুযোগে বাদশা ড্রাইভার একা পেয়ে মেয়েটিকে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠে। এ ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ বাদশা (৩৭)কে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার (১৭ জুন) সন্ধায় চট্টগ্রাম চান্দগাঁও এলাকা থেকে আটক করে, ১৮ জুন বৃহস্পতিবার সকালে আদালতে পাঠান।
অভিযুক্ত মোহাম্মদ বাদশা ফাইতং ইউনিয়নের ০৭ নম্বর ওয়ার্ড রাইম্যাখোলা এলাকার নজির আহমদের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শিশুটি’কে বিভিন্ন কৌশলে তার মা ঘরে না থাকার সুযোগে ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে শিশুর মা ঘরে ফিরলে মাকে বিষয়টি জানায়। পরিবারের পক্ষ থেকে লামা থানায় অভিযোগ করেন। ফাইতং পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত’কে গ্রেফতার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্ষক বাদশার পিতাও প্রায় ২০ বছর আগে একই ধরনের ঘৃণ্য অপরাধে জড়িত ছিলেন। শিশু ধর্ষণের মতো জঘন্য অপরাধের সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার এবং আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
মামলা তদন্ত কর্মকর্তা ফাইতং পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই (নিঃ)/ নিশান চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
Reporter Name 



















