
সংবাদদাতা:- রাঙামাটির কাপ্তাইয়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কম্প্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের আয়োজনে বুধবার (১৮ জুন) বিকেল ৪ টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরীতে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সরকারি কর্মকর্তা, হেডম্যান, এনজিও কর্মী, সাংবাদিক এবং সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ অংশ নেন।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হানুল ইসলাম এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। উপজেলা নির্বাহী অফিসার বলেন, নারীর প্রতি সম্মান জানাতে হবে। দেশ ও সমাজকে এগিয়ে নিতে হলে নারীকে অবহেলা করা চলবে না।

বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ার এর প্রকল্প ফোকাল পার্সন জেনিফার অজন্তা চঞ্চঙ্গার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, কাপ্তাই উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব।
হিল ফ্লাওয়ারের মিলন চাকমার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরঞ্জীত তঞ্চঙ্গা,
ভাইয্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা, রূপসী কাপ্তাইয়ের সম্পাদক সাংবাদিক কাজী মোশাররফ হোসেন এবং পাড়া কর্মী পপি তনচংগ্যা।
কর্মশালার শুরুতে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন হিল ফ্লাওয়ারের প্রতিনিধি সঞ্জিত তঞ্চঙ্গা।
Reporter Name 



















