Lama ০৫:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আলীকদম ৫৭ বিজিবি’র অধীনস্থ দূর্গম লিকড়ী সীমান্তে মেডিকেল ক্যাম্পেইন, চিকিৎসা বঞ্চিত স্থানীয় নৃ-জনগোষ্ঠী মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ

  • Reporter Name
  • Update Time : ১১:১৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • ৫২ Time View

।।প্রেস বিজ্ঞপ্তি।

বর্ডার গার্ড বাংলাদেশ এর কক্সবাজার রিজিয়নের, বান্দরবান সেক্টরের অধীনস্থ আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) সদা জাগ্রত অতন্দ্র প্রহরী থেকে সীমান্ত নিরাপত্তায় বাংলাদেশের সর্ব দক্ষিণ-পূর্বাঞ্চলের অতি দুর্গম বাংলাদেশ-মায়ানমার সীমান্তের দায়িত্ব পালন করছে।

আলীকদম ব্যাটালিয়ন অত্যন্ত পেশাদারিত্বের সাথে সীমান্ত সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃ রাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনের পাশাপাশি ‘অপারেশন উত্তরণ” এর আওতায় দুর্গম পাহাড়ী এলাকায় বসবাসরত স্থানীয় নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মাঝে বিভিন্ন সময়ে মানবিক কাজের অংশ হিসেবে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, আর্থিক অনুদান, খাদ্য ও বস্ত্র বিতরণ, শীতকালীন কম্বল বিতরণ, অগ্নিকান্ড এবং বন্যায় ক্ষতিগ্রস্থরে মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের মাধ্যমে পাহাড়ী-বাঙ্গালি সম্প্রীতি সুদৃঢ়করণে বিজিবি বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছে।

এছাড়াও বিজিবি সার্বক্ষনিক দূর্গম পার্বত্য সীমান্তবর্তী এলাকায় বসবাসরত নৃ-গোষ্ঠী জনসাধরণের জীবন যাত্রার মানোন্নয়নের জন্য বিভিন্ন ভাবে সাহায্য-সহযোগীতা প্রদান করে আসছে।

এরই ধারাবাহিকতায় ১৬ জুন ২০২৬ তারিখ (মঙ্গলবার) আলীকদম ব্যাটালিয়ন (৫৭বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় এবং অধিনায়কের দিক-নির্দেশনায় ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদ, এএমসি এবং থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে আগত চিকিৎসকের যৌথ সমন্বয়ে বান্দরবান থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের অন্তর্গত দুর্গম বিজিবি ওয়াংরাইপাড়া এবং লিকড়ী বিওপি কর্তৃক মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

এই ক্যাম্পেইনের মাধ্যমে ওয়াংরাইপাড়া বিওপির দায়িত্বপূর্ণ দুর্গম ত্রিমতিকারবারী পাড়া, মাইস্প্রে কারবারীপাড়া, রাইচং কারবারীপাড়া, হরিচন্দ্র কারবারীপাড়া এবং লিকড়ী বিওপির দায়িত্বপূর্ণ ত্রিপুরা পাড়া, মরং পাড়া ও নুম পাড়ায় বসবাসরত চিকিৎসা বঞ্চিত নারী, পুরুষ এবং শিশুসহ সর্বমোট ২০০ জনের অধিক স্থানীয় পাহাড়ী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ সামগ্রী এবং পরামর্শ প্রদান করা হয়।

এছাড়াও পর্যায়ক্রমে অন্যান্য বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মেডিকেল ক্যাম্পেইন আয়োজনের পরিকল্পনা রয়েছে যা দ্রুত বাস্তবায়ন করা হবে। দুর্গম পাহাড়ী এলাকার এ সকল নিম্ন আয়ের হত-দরিদ্র নৃ-গোষ্ঠী জনসাধারণের একমাত্র ভরসার প্রতীক হিসেবে “বিজিবি” সর্বদা পাশে রয়েছে এবং আস্থার সাথে সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক ও জনকল্যানমূলক কাজ করে যাচ্ছে।

এ জাতীয় কর্মকাণ্ড পার্বত্য এলাকায় দায়িত্বরত বিজিবি এবং বসবাসরত পাহাড়ী-বাঙালী সম্প্রদায়ের মাঝে পারস্পরিক সু-সম্পর্ক, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

এ সময় বিভিন্ন পদবীর বিজিবি সদস্যবৃন্দ, স্থানীয় পাড়া কারবারী/হেডম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সকলের আন্তরিক সহযোগীতায় শান্তিপূর্ণ পরিবেশে মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়েছে। ভবিষ্যতেও আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর পক্ষ হতে এ সকল মানবিক ও জনকল্যানমূলক কর্মকান্ডের ধারা অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বাঘাইছড়িতে সৈয়দ নুর মোহাম্মদ শাহ্ (রহ:)-এর ২৬তম ওফাত বার্ষিকী উপলক্ষে ওরশ মোবারক

Bandarban Tribune

আলীকদম ৫৭ বিজিবি’র অধীনস্থ দূর্গম লিকড়ী সীমান্তে মেডিকেল ক্যাম্পেইন, চিকিৎসা বঞ্চিত স্থানীয় নৃ-জনগোষ্ঠী মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ

Update Time : ১১:১৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬