Lama ০৫:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কাপ্তাইয়ে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে ২দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণর উদ্বোধন, কাপ্তাই ও রাজস্থলী উপজেলার ৮০ জন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর কেন্দ্র শিক্ষকগণ অংশ নেন

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • ৪১ Time View

সংবাদদাতা:-

রাঙামাটি কাপ্তাইয়ে মসজিদভিত্তি শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) কেন্দ্রের  শিক্ষকদের নিয়ে ২ দিন ব্যাপী নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে  বুনিয়াদি প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।

ইসলামিক ফাউণ্ডেশন রাঙামাটির আয়োজনে মঙ্গলবার (১৬জুন) সকাল সাড়ে ৮ টায় কাপ্তাই    মডেল মসজিদে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন  কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হানুল ইসলাম।

এসময় তিনি   বলেন, একজন শিক্ষককে  জ্ঞান অর্জন ও জ্ঞানের   চর্চা করতে হবে।শিক্ষক বা একজন ইমাম এমন কোন বক্তব্য রাখবেন না  যেন সমাজে   বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। তিনি  একজন  আদর্শ শিক্ষককে   সমাজে সেবা বা নৈতিকতা শিক্ষা দেওয়ার আহবান জানান।

কাপ্তাই উপজেলা ইসলামিক ফাউণ্ডেশন( ইফা)  এর মডেল কেয়ারটেকার মুফতি মোঃ আনোয়ার হোসেন সাইফীর সঞ্চালনায় কাপ্তাই ইফা ফিল্ড সুপার ভাইজার  মোঃ নাছির উদ্দিন এর সভাপতিত্বে প্রশিক্ষণের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন বাঘাইছড়ির ফিল্ড সুপার ভাইজার মোঃ আলী আহসান ভূইয়া।

দুইদিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণে একজন আদর্শ শিক্ষকের দায়িত্ব ও কর্তব্য, পাঠদান পদ্ধতি ও শ্রেণি ব্যবস্থাপনা,স্বাস্থ্য সচেতনতা ও রোগ প্রতিরোধ, নারী ও শিশু পাচার রোধ, নারী ও বাল্য বিবাহ, মাদকাসক্তি,  কিশোর গ্যাং ও পাঠ মূল্যায়ন সহ বিবিধ বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ দিচ্ছেন কাপ্তাই  প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহলা অং মারমা ও সহকারী শিক্ষক মোঃ শফিকুল আলম।

এতে কাপ্তাই ও রাজস্থলী উপজেলার ৮০জন মসজিদ ভিত্তি শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর কেন্দ্র শিক্ষকগণ অংশ নিচ্ছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বাঘাইছড়িতে সৈয়দ নুর মোহাম্মদ শাহ্ (রহ:)-এর ২৬তম ওফাত বার্ষিকী উপলক্ষে ওরশ মোবারক

Bandarban Tribune

কাপ্তাইয়ে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে ২দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণর উদ্বোধন, কাপ্তাই ও রাজস্থলী উপজেলার ৮০ জন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর কেন্দ্র শিক্ষকগণ অংশ নেন

Update Time : ০৭:৫৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬