Lama ০৪:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিল টিমের মহিলা দল ৪-৩, পুরুষ ৬-৫ গোলে জয়লাভ : কাপ্তাইয়ে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে জয়ী হন ব্রাজিল

  • Reporter Name
  • Update Time : ১২:০৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • ২৭ Time View

ট্রিভিউন ডেস্ক :

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ক্রীস্টিয়ান হাসপাতালের  আয়োজেন প্রীতি ফুটবল ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারিয়ে  মহিলা ও পুরুষ উভয় বিভাগে ব্রাজিল জয়লাভ করেছে।

শনিবার (১৩ জুন) বিকেলে হাসপাতালের মাঠে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

এতে দিনের প্রথম খেলায় হাসপাতালের নার্সিং ইনস্টিটিউটের মহিলা  শিক্ষার্থীরা  ব্রাজিল ও আর্জেন্টিনা দলে ভাগ হয়ে প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন। এই খেলায় নির্ধারিত সময়ে গোল শুণ্য ড্র থাকায় ট্রাইব্রেকারে ব্রাজিল দল ৪- ৩ গোলে আর্জেন্টিনাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। অপরদিকে দিনের দ্বিতীয় খেলায়   হাসপাতালে কর্মরত  বিভিন্ন দপ্তরের  পুরুষ  কর্মকর্তা, কর্মচারী এবং চিকিৎসকরাও ব্রাজিল ও আর্জেন্টিনায় ভাগ হয়ে প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন। এতে ট্রাইব্রেকারে ব্রাজিল দল ৬- ৫ গোলে আর্জেন্টিনাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং। এসময় হাসপাতালের ক্লিনিক্যাল চীফ ডা:  বিলিয়ন এ সাংমা, কম্প্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের প্রোগাম ম্যানেজার বিজয় মারমা সহ হাসপাতালের চিকিৎসক, স্টাফ এবং বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।

খেলা পরিচালনা করেন মাইকেল মারমা এবং তার সহকারী ছিলেন শিমন চাকমা ও রাব্বি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বাঘাইছড়িতে সৈয়দ নুর মোহাম্মদ শাহ্ (রহ:)-এর ২৬তম ওফাত বার্ষিকী উপলক্ষে ওরশ মোবারক

Bandarban Tribune

ব্রাজিল টিমের মহিলা দল ৪-৩, পুরুষ ৬-৫ গোলে জয়লাভ : কাপ্তাইয়ে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে জয়ী হন ব্রাজিল

Update Time : ১২:০৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬