
লংগদু সংবাদদাতা:-
রাঙ্গামাটির লংগদুতে দীর্ঘ চার বছর পর লংগদু জোন তেজস্বী বীরের আয়োজনে জোন কাপ ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুলাই) বিকেল চারটায় জোন অধিনায়ক লেঃ কর্নেল মীর মোর্শেদ এসপিপি পিএসসি জাতীয় সঙ্গীতের মাধ্যমে ফিতা কেটে এবং শান্তির পায়রা উড়িয়ে ‘জোন কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ এর শুভ উদ্বোধন করেন। এসময় বনসম্পদ বৃদ্ধির লক্ষে বৃক্ষরোপনও করেন তিঁনি।

চার বছর পর প্রথম উদ্বোধনী খেলায় অংশ নিয়েছেন খেদারমারা ইউনিয়ন বনাম বগাচতর ইউনিয়ন। খেলায় বগাচতর ইউনিয়নকে ৮ গোলে পরাজিত করেন খেদারমারা ইউনিয়ন। এদিকে বগাচতর ইউনিয়ন খেদারমারা ইউনিয়নকে এক গোল দিয়ে পরাজয় মেনে নেন।
এসময় উপস্থিত ছিলেন, লংগদু জোনের উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার মাহমুদ খান, মেজর শাহিনুর আল সাকিব পিএসসি, লংগদু উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
জানাযায়, গত ২০২২ সালে লংগদু জোনের আয়োজনে জোন কাপ ফুটবল খেলা অনুষ্ঠিত হওয়ার পর থেকে ২০২৫ ইং পর্যন্ত জোন কাপ খেলা আর হয়নি।

এবছর লংগদু উপজেলার জোন কাপ ফুটবল টুর্নামেন্টে উপজেলার মোট নয়টি দল স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করছেন।
লংগদু জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ এস পি পি, পিএসসি জানায়, অতীতের ন্যায় এবছরও জোন কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে৷ যুব সমাজকে খেলাধুলায় উৎসাহ দিতে এবং শান্তি সম্প্রীতি বজায় রাখে, তার জন্য জোনের পক্ষ হতে এ আয়োজন। তিনি আরো বলেন খেলায় জয় পরাজয় থাকবে, কিন্তু এখানে মানুষের মাঝে মিলন মেলা আর বন্ধুত্বের জয় হবে।
Reporter Name 



















