Lama ০২:১০ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মহালছড়িতে যৌথবাহিনীর অভিযানে, অস্ত্র ও চাঁদাবাজির সরঞ্জামসহ ইউপিডিএফ মূল দলের ৩ সদস্য গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ১১:৪৯:২৬ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • ৩৪ Time View

মহালছড়ি সংবাদদাতা:-

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় যৌথ বাহিনীর এক অভিযানে আগ্নেয়াস্ত্র ও চাঁদা আদায়ের রশিদসহ আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (মূল) দলের তিন সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে।​ সোমবার (১লা জুন) আনুমানিক রাত ২টার দিকে মহালছড়ি সেনা জোনের আওতাধীন পঙ্খীমুড়া এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয় বলে জানাযায়।

​অভিযান আটককৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। যার মধ্যে রয়েছে,​১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড তাজা বুলেট,​ বেশ কিছু দেশীয় অস্ত্র, ​৩টি মোবাইল ফোন, ​চাঁদা আদায়ের রশিদ বই (টোকেন)​।

​মহালছড়ি সেনা জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আল-জাবির আসিফ অভিযানের বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, “দীর্ঘদিন ধরে মহালছড়ি-সিন্দুকছড়ি সড়কের পঙ্খীমুড়া এলাকাকে কেন্দ্র করে ইউপিডিএফ (মূল)-এর সদস্যরা সাধারণ মানুষ, যানবাহন ও স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক ব্যাপক হারে চাঁদা আদায় করে আসছিল। সুনির্দিষ্ট গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে এবং চাঁদাবাজির সময় তাদের হাতেনাতে আটক করতে সক্ষম হয়।​ এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনীর এ ধরনের সন্ত্রাস ও চাঁদাবাজ বিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

​ইউপিডিএফ সদস্যদের আটকের খবরে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী জানান, দীর্ঘদিন ধরে তারা এই সশস্ত্র চক্রটির চাঁদাবাজির কারণে জিম্মি অবস্থায় দিন কাটাচ্ছিলেন। যৌথ বাহিনীর এই অভিযানের ফলে তারা বড় ধরনের হয়রানি, আর্থিক ক্ষতি ও চরম আতঙ্ক থেকে মুক্তি পেলেন।

​আটককৃত ৩ জনকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মহালছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।​ অস্ত্র ও চাঁদাবাজির সুনির্দিষ্ট অপরাধে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া ও মামলা দায়ের হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বাঘাইছড়িতে সৈয়দ নুর মোহাম্মদ শাহ্ (রহ:)-এর ২৬তম ওফাত বার্ষিকী উপলক্ষে ওরশ মোবারক

Bandarban Tribune

মহালছড়িতে যৌথবাহিনীর অভিযানে, অস্ত্র ও চাঁদাবাজির সরঞ্জামসহ ইউপিডিএফ মূল দলের ৩ সদস্য গ্রেপ্তার

Update Time : ১১:৪৯:২৬ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬