Lama ০১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে পাবলিক ইউনিভার্সিটি- মেডিকেল- ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস্ এসোসিয়েশনের মহতি উদ্যোগে শিক্ষার্থীদের ব্যাপক সাড়া

  • Reporter Name
  • Update Time : ০৬:৩০:২৮ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • ১১০ Time View

ঈদগাঁও সংবাদদাতা:

কক্সবাজারের ঈদগাঁওতে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা, কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। পাবলিক ইউনিভার্সিটি- মেডিকেল- ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস্ এসোসিয়েশন ঈদগাঁও উপজেলা শাখা এসব অনুষ্ঠানের আয়োজন করে। রবিবার ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ জামশেদ। মূল অনুষ্ঠান সঞ্চালনা করেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী ও সংগঠনের সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম সাদ। অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় ছিল ‘টুগেদারনেস্ ফর গ্রেটার চেঞ্জ’।

পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে সফলতার গল্প শুনান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ডঃ জসিম উদ্দিন, কক্সবাজার মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের প্রধান ডাক্তার রূপস পাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোঃ ফয়সাল ফারুক, লামা উপজেলা তথ্য অফিসের সহকারী তথ্য কর্মকর্তা মোঃ রাশেদুল হক রাশেল ও কক্সবাজার সরকারি কলেজের শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। জনপ্রতিনিধিদের মধ্যে অনুপ্রেরণামূল বক্তব্য দেন ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী ও ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং চবির প্রাক্তন শিক্ষার্থী মাওলানা দেলোয়ার হোছাইন।

উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ রেজাউল করিম, বাংলাদেশ কৃষি ব্যাংক আজিজ নগর শাখার কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী জাহাঙ্গীর আলম, সংগঠনটির সাবেক সভাপতি মোঃ আনাস, সাবেক সাধারণ সম্পাদক আহসান আহমেদ, বর্তমান সিনিয়র সহ-সভাপতি নেওয়াজ শরীফ, সাংগঠনিক সম্পাদক বি এম বিশাল, দপ্তর সম্পাদক জিয়াউল করিম শামীম ও প্রচার সম্পাদক মোহাম্মদ হানিফ।

উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালায় ব্যবসায় শিক্ষা (গ ইউনিট) বিষয়ে গাইডলাইন প্রদান করেন ঢাবির ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের শিক্ষার্থী এম, শাহীনুর রহমান, মেডিকেল বিষয়ে গাইডলাইন প্রদান করেন রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী রমজান আলী, বিজ্ঞান (ক ইউনিট ও ইঞ্জিনিয়ারিং) বিষয়ে গাইডলাইন প্রদান করেন ইসলামি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিপার্টমেন্টের শিক্ষার্থী ফাহিম আবরার সায়্যীদ এবং মানবিক (খ ইউনিট) বিষয়ে গাইডলাইন  প্রদান করেন নোবিপ্রবির আইন ডিপার্টমেন্টের শিক্ষার্থী সাইফুল ইসলাম।

শেষে আমন্ত্রিত অতিথিরা কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক তুলে দেন। এই উদ্যােগটি এলাকায় আলোকিত মানুষ তৈরির অনুপ্রেরণা যোগাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বাঘাইছড়িতে সৈয়দ নুর মোহাম্মদ শাহ্ (রহ:)-এর ২৬তম ওফাত বার্ষিকী উপলক্ষে ওরশ মোবারক

Bandarban Tribune

ঈদগাঁও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে পাবলিক ইউনিভার্সিটি- মেডিকেল- ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস্ এসোসিয়েশনের মহতি উদ্যোগে শিক্ষার্থীদের ব্যাপক সাড়া

Update Time : ০৬:৩০:২৮ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬