
মিরসরাই প্রতিনিধি:-
মিরসরাইয় জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ ছালেহা বেগম (৫৮) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের খিলমুরারী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ছালেহা ওই এলাকার মোঃ ইউনুছ মিয়ার স্ত্রী।
রোববার (২৪ মে) তাকে আদালতে পাঠানো হয়েছে। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ‘শনিবার জোরারগঞ্জ থানার খিলমুরারী এলাকায় অভিযান চালিয়ে ছালেহা বেগম (৫৮) নামে এক নারী মাদক কারবারিকে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে।
অভিযানের সময় এই নারীর সাথে থাকা একজন অজ্ঞাত ব্যক্তি পালিয়ে যায়। তাকে গ্রেফতারের অভিযান চলছে। অভিযুক্তের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক, চোরাচালানসহ সকল সকল অপরাধ নিয়ন্ত্রণে জোরারগঞ্জ থানা সক্রিয় রয়েছে বলে।’
Reporter Name 



















