Lama ০৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশব্যাপী নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে থানচিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

নাশকতা ও সহিংসতা নৈরাজ্যসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী জ্বালাও-পোড়াও, সন্ত্রাস ও সহিংসতার প্রতিবাদে বান্দরবানের থানচি উপজেলা বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শনিবার (২১ নভেম্বর) সকালে থানচি উপজেলা শাখা বিএনপির আয়োজনের উপজেলা সদর বাজার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও স্থান প্রদক্ষিণ করে উপজেলা সদরের প্রবেশমুখে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন থানচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি খামলাই ম্রো। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির শ্রমবিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন।
সমাবেশের যুব দলের সাধারণ সম্পাদক হাঁকুরাম ত্রিপুরা সঞ্চালনায় বিএনপি নেতাদের মধ্যে বক্তব্য রাখেন, যুব দলের আহবায়ক মংসিংহাই মারমা, যুব নেতা মংসিংউ মারমা, কৃষক দলের আহবায়ক মংসাগ্য মারমা, বিএনপি সদর ইউপি সভাপতি মো: আবু নোমান, তিন্দু ইউপি সভাপতি শৈবাথোয়াই মারমা, রেমাক্রী ইউপি সভাপতি মংএনু মারমা প্রমূখ।

প্রধান অতিথি এ এম নাজিম উদ্দিন বলেন, দেশব্যাপী এক সপ্তাহ ধরে সন্ত্রাস, অগ্নিসংযোগ, ভাঙচুর, জ্বালাও-পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, “শেখ মুজিব পাকিস্তানের দালাল ছিলেন, আর শেখ হাসিনা ভারতের দালাল। গত ১৭ বছরে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়ে রাতের ভোটের মাধ্যমে ক্ষমতা ধরে রাখা এবং জনগণের ওপর জুলুম-নির্যাতন চালানো হয়েছে। কিন্তু ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। আগামী ডিসেম্বরেও তাঁর এ দেশে ফিরে আসার কোনো সুযোগ হবে না বলে আমি মনে করি।
সমাবেশে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হেফাজতের

Bandarban Tribune

দেশব্যাপী নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে থানচিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

Update Time : ০৯:৫৬:১৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬