Lama ০২:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
মিরসরাইয়ে পুলিশের চেকপোস্টে তল্লাশি, উদ্ধার দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি

খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২

খাগড়াছড়ি থেকে ঢাকাগামী শান্তি পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ দুই যাত্রীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের নয়া টিলা মাজার এলাকায় পুলিশের নিয়মিত চেকপোস্টে তল্লাশির সময় তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন ফেনী সদর উপজেলার ৫ নম্বর কাজীরবাগ ইউনিয়নের পশ্চিম সোনাপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে ইবনে জাহিদ (৩৪) এবং সোনাগাজী উপজেলার ৩ নম্বর মঙ্গলকান্দি ইউনিয়নের উত্তর মঙ্গলকান্দি গ্রামের মৃত ছিদ্দিক আহম্মদের ছেলে সালাহ উদ্দিন আকবর।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, নিয়মিত চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসেবে শান্তি পরিবহনের বাসটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় দুই যাত্রীর কাছ থেকে একটি ৭.৬২ মিলিমিটার বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হেফাজতের

Bandarban Tribune

মিরসরাইয়ে পুলিশের চেকপোস্টে তল্লাশি, উদ্ধার দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি

খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২

Update Time : ১১:১০:২৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬